শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম | 30 বার পড়া হয়েছে
পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগম (২৮) একই এলাকার কামাল হোসেনের ছেলে সৌদি প্রবাসী মকসুদ আহমদের স্ত্রী। তিনি সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে।

নিহতের পিতা বদিউল আলম অভিযোগ করে বলেন, সকালে তার মেয়েকে মারধর করা হয়। একপর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে ব্যর্থ হয়ে মরদেহ রেখে স্বামী পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শাহিদার সঙ্গে মকসুদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান না থাকলেও ৫ বছর বয়সী একটি পালিত কন্যা রয়েছে। ঘটনার দিন সকাল থেকেই দম্পতির মধ্যে ঝগড়ার শব্দ শোনা যায়। বাড়িটি ঘেরা থাকায় বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।

জুমার নামাজের পর পালিত কন্যা মাহির কান্নার শব্দে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের পরিবার আরও জানায়, দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে মকসুদ প্রায়ই শাহিদার ওপর নির্যাতন চালাতেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সহযোগিতা করা হয়। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, দক্ষিণ মেহেরনামা মুরারপাড়া এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!