জিনের বাদশাহ গ্রেপ্তার
নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ও জিনের বাদশাহ গ্রেপ্তার। নড়াইলের সদর উপজেলায় পৌরসভার ময়লার স্তুপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার সীতারামপুর গ্রামের পৌরসভার ময়লা স্তুপ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৪ টার দিকে স্থানীয় লোকজন ময়লা স্তূপ একটি বৃদ্ধের লাশ দেখতে পাই। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটির এখনও কোনো পরিচয় মেলনি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, ময়লা স্তূপ থেকে অজ্ঞাতনামা (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়ে। এখন লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ও লাশ ময়না তদন্ত শেষে তার আসল মৃত্যুর রহস্য জানা যাবে।














