মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

পিঁপড়ার ফরিয়াদ ও সোলায়মান (আ.)-এর মুচকি হাসি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম | 31 বার পড়া হয়েছে
পিঁপড়ার ফরিয়াদ ও সোলায়মান (আ.)-এর মুচকি হাসি

হযরত সোলায়মান (আ.) ছিলেন এমন এক সম্রাট, যাঁকে আল্লাহ তাআলা জ্বিন, মানুষ এবং পশুপাখির ওপর আধিপত্য দান করেছিলেন। তাঁর সেনাবাহিনী ছিল বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন বিশাল বাহিনী। কিন্তু এই সুবিশাল বাহিনীতে ছিল কঠোর শৃঙ্খলা; প্রতিটি জ্বিন, মানুষ আর পাখি নিজ নিজ সারিতে সুশৃঙ্খলভাবে অবস্থান করত।
১. পিঁপড়াদের রাজ্যে বিশাল বাহিনীর আগমন
একদিন হযরত সোলায়মান (আ.) তাঁর সেই বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তাঁরা এমন এক উপত্যকায় এসে পৌঁছালেন, যেখানে ছিল অগণিত পিঁপড়ার বসবাস। দূর থেকে ধেয়ে আসা সেই বিশাল বাহিনীর পদধ্বনি আর ধুলোর মেঘ দেখে পিঁপড়াদের রানি শঙ্কিত হয়ে পড়ল। রানি বুঝতে পারল, এই বাহিনী যদি তাদের জনপদের ওপর দিয়ে যায়, তবে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ পিঁপড়া পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে।
২. রানির সতর্কবার্তা ও নবীর প্রতি অগাধ বিশ্বাস
পিঁপড়া রানি তখন উচ্চকণ্ঠে তার জাতিকে সতর্ক করে দিয়ে বলল:
“হে পিঁপড়া দল! তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো। নতুবা সোলায়মান এবং তাঁর বাহিনী তোমাদের পিষ্ট করে ফেলবে, অথচ তাঁরা তা টেরও পাবেন না (অজ্ঞাতসারে)।”
এই ছোট্ট বাক্যের ভেতরে লুকিয়ে ছিল এক বিশাল দর্শন। পিঁপড়া রানি জানত, সোলায়মান (আ.) একজন নবী, আর কোনো নবী কখনো জেনেশুনে আল্লাহর কোনো সৃষ্টির ওপর জুলুম করতে পারেন না। তাই সে ‘অজ্ঞাতসারে’ শব্দটি ব্যবহার করে নবীর মর্যাদাকে সমুন্নত রাখল। আলস্নাহ তা’আলা কোরআন কারীমে এ কাহিনীটি বর্ণনাপূর্বক এরশাদ করেন-
“আর একত্র করা হয়েছিল সোলায়মানের জন্য তাঁর সৈন্যবাহিনী- জ্বিন, মানব ও পক্ষীকূল হতে এবং অতঃপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হল। এমন কি যখন তারা উপনীত হল পিপীলিকার এক ময়দানে, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল! তোমরা প্রবেশ কর স্ব স্ব গর্তে, তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সোলায়মান ও তাঁর বাহিনী, তাদের অজ্ঞাতসারে।” (সূরা- নামল, আয়াত- ১৭-১৮)
৩. বাতাসের ঝাপটায় ভেসে আসা সেই শব্দ
আল্লাহ তাআলা হযরত সোলায়মান (আ.)-কে পশুপাখি ও কীটপতঙ্গের ভাষা বোঝার অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। অনেক দূর থেকে বাতাসের ঝাপটায় পিঁপড়া রানির সেই সতর্কবার্তা সোলায়মান (আ.)-এর কানে পৌঁছাল। একটি ক্ষুদ্র পিঁপড়ার মুখে নিজের বাহিনীর প্রতি এমন সতর্কবার্তা এবং তাঁর ন্যায়বিচারের প্রতি এমন অগাধ আস্থা দেখে সোলায়মান (আ.)-এর মন আনন্দে ভরে উঠল।
৪. শুকরিয়ার সিজদা ও মুচকি হাসি
পিঁপড়া রানির কথা শুনে হযরত সোলায়মান (আ.) মুচকি হাসলেন। তিনি অত্যন্ত অভিভূত হলেন যে, একটি তুচ্ছ পিঁপড়াও তাঁর আমানতদারিতা সম্পর্কে অবগত। তিনি তখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন:
“হে আমার পালনকর্তা! আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন। আর আমি যেন এমন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন।” আলস্নাহ তা’আলা কোরআন কারীমে এ কাহিনীটি বর্ণনাপূর্বক এরশাদ করেন-
অর্থঃ তখন হযরত সোলায়মান (আঃ) পিপীলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, হে আলস্নাহ! এতে আমাকে দৃঢ়তা দান করম্নন, যেন আমি শোকর আদায় করতে পারি আপনার ঐসব নেয়ামতের, যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি, যাতে আপনি সন্ত্মুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করম্নন আপনার রহমতের মাধ্যমে, আপনার পূণ্যবান বান্দাদের দলে। সূরা আন-নামলের ১৮-১৯ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে।
গল্পের শিক্ষা:
ন্যায়বিচারের আদর্শ: একজন প্রকৃত শাসকের পরিচয় হলো ক্ষুদ্রতম প্রাণের প্রতিও তাঁর মায়া ও ইনসাফ থাকা।
পিঁপড়ার বুদ্ধিমত্তা: বিপদ দেখে কেবল আহাজারি না করে ত্বরিত সিদ্ধান্ত নেওয়া এবং নিজের জাতিকে রক্ষা করা নেতার গুণ।
সৃষ্টিকর্তার কুদরত: মহাবিশ্বের অধিপতি আল্লাহ একটি ক্ষুদ্র পিঁপড়াকেও যেমন ভাষা দিয়েছেন, তেমনি একজন নবীকেও দিয়েছেন সেই ভাষা বোঝার জ্ঞান।
নবীদের মর্যাদা: ইতর প্রাণীও জানত যে আল্লাহর নবী কখনো জেনেশুনে কারও ক্ষতি করেন না।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, বিএনপি দেশের গনতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়নে কাজ করেছে। গনতছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে । বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গনতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছেন । তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। জাতীয় সংসদ নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টোডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ৫ বছর বিএনপি সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ ও জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দেবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরন করবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর পরিচসলনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

ভূঞাপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন 

তারিকুল ইসলাম শিপন  ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩২ পিএম
ভূঞাপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন 

‎”দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব,”টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়।

‎১০ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, ভূঞাপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ  লিডার মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

ঈদুল আযহা ঘিরে ইসলামপুরে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম
ঈদুল আযহা ঘিরে ইসলামপুরে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ইসলামপুর পৌর শহরে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। উৎসবের কেনাকাটা ও ঘরমুখো মানুষের চাপে শহরের প্রধান সড়কগুলো এখন স্থবির। বিশেষ করে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত ইজি বাইক ও অটোরিকশার অবাধ চলাচল এবং যত্রতত্র পার্কিং এই ভোগান্তিকে চরমে পৌঁছে দিয়েছে।

‎শহর ঘুরে দেখা গেছে, প্রধান তিনটি পয়েন্টে যানজট সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে:
‎সরকারি জে.জে.কে.এম গার্লস হাই স্কুল সংলগ্ন রেলগেট, এখানে ট্রেনের সময়সূচীর পাশাপাশি যানবাহনের চাপে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
‎দেনুয়ার মোড়, বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে রিকশা ও ইজি বাইকের জটলা সবসময়ই লেগে থাকছে।
‎থানা মোড়, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ে যানজটের কারণে স্থবির হয়ে পড়ছে সব ধরনের চলাচল।

‎স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের মতে, যানজটের প্রধান কারণ হলো পৌর এলাকায় ধারণক্ষমতার অতিরিক্ত ব্যাটারিচালিত ইজি বাইক ও অটোরিকশা। অভিযোগ রয়েছে যে, চলাচলকারী যানবাহনের একটি বড় অংশেরই কোনো বৈধ লাইসেন্স নেই।

‎হাসপাতালগামী এক রোগীর স্বজন আক্ষেপ করে বলেন, “থানা মোড় থেকে হাসপাতাল পর্যন্ত যেতেই আধঘণ্টা পার হয়ে যাচ্ছে। রোগী নিয়ে এই জ্যামে আটকে থাকা জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।”

‎যানজটের বিষয়ে একজন অটোচালক বলেন, “রাস্তার পাশে এলোমেলোভাবে অটো রাখা এবং কোনো ট্রাফিক শৃঙ্খলা না মানার কারণেই মূলত এই জ্যাম লাগে। অনেকে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায়, যার ফলে পেছনের গাড়িগুলো আটকে যায়।”

‎সাধারণ মানুষের দাবি, ঈদের এই সময়ে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া পার্কিং নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!