রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

বগুড়া প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি: ৯ লাখ টাকা চাঁদা দাবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫৮ পিএম | 63 বার পড়া হয়েছে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি: ৯ লাখ টাকা চাঁদা দাবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে হত্যার হুমকি, ৯ লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ও পাওয়ার ব্যাংক ছিনতাই এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম (৩৬) গত ৮ মার্চ ২০২৬ তারিখে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ৮ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানাধীন বনানী মাদরাসার সামনে পাকা রাস্তার পাশে সাংবাদিক আরিফুল ইসলামের মোটরসাইকেলের পথরোধ করে অভিযুক্তরা। এ সময় তারা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে ৯ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার কাছে থাকা নগদ ১০ হাজার ২৩০ টাকা এবং আনুমানিক ২ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার ব্যাংক জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া টাকা না দিলে তাকে বাড়িতে গিয়ে মারধর করা এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. শাহিন (৩৬), মো. আরাফাত হোসেন (৪২), মো. সোহেব আলী (৪২) ও মো. ফহিম (৩৭)-সহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলামের বাড়ির সামনে গিয়ে গালাগালি করতে থাকে। একপর্যায়ে তারা তার বাড়িঘরে ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি জানিয়ে প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলে তিনবার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এরপরও অভিযুক্তরা শান্ত না হয়ে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা বাড়িটি অবরুদ্ধ করে রেখে হামলা ও ভাঙচুর চালায়।
ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম বলেন,
“সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমার কাছে থাকা টাকা ও পাওয়ার ব্যাংক ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমার বাড়িতে এসে ভাঙচুরও করা হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“একজন সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

১৬–১৭ মার্চ

দক্ষিণ রাউজানে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি) প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩৮ পিএম
দক্ষিণ রাউজানে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে গঙ্গা পূজা, মাতৃপূজা ও মহাতীর্থ বারুণী স্নান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আগামী ১৬ ও ১৭ মার্চ (সোম ও মঙ্গলবার) দুইদিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ মার্চ সোমবার বিকাল ৩টায় মন্দির প্রাঙ্গণে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করবে ‘টিম বৃষ্টি’। একইদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আহ্বান এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন হাটহাজারী শিকারপুর গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ১০৮ স্বরূপ দাস বাবাজী মহারাজ।
পরদিন ১৭ মার্চ মঙ্গলবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ, মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা পূজা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শুভাষ কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু) জানান, মহোৎসবকে ঘিরে পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি দুলাল বৈদ্য, সহ-সভাপতি ধনা মালাকার, দোলন ঘোষ, সাগর সেন, সঞ্জিত বৈদ্য পিন্টু ও সুজিত দাশ; যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস; সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় মহাজন, পরিমল নাথ ও আশীষ দাশ; সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার; সহ-সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ (বাদশা), যিশু বৈদ্য ও অসীম চৌধুরী; অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে; সহ অর্থ সম্পাদক নারায়ণ মহাজন ও শিবু চক্রবর্তী; সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশ; সহ সাংস্কৃতিক সম্পাদক সুমন সেন; প্রচার সম্পাদক সজল দাশ; সহ প্রচার সম্পাদক মানস চৌধুরী; দপ্তর সম্পাদক বিপ্লব মহাজন; সহ দপ্তর সম্পাদক যীতু চৌধুরী এবং সদস্য সুজন দে, অঞ্জন বিশ্বাস, কাজল চক্রবর্তী ও সুমন মালাকারসহ অন্যান্য সদস্যরা এ মহোৎসব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সাধারণ মানুষের স্বস্তি

গাজীপুরে স্বল্পমূল্যে মুরগি, ডিম ও গরুর মাংস বিক্রি

দিশা আক্তারঃ স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩৭ পিএম
গাজীপুরে স্বল্পমূল্যে মুরগি, ডিম ও গরুর মাংস বিক্রি

পবিত্র Ramadan উপলক্ষে গাজীপুরে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে Gazipur District Livestock Office। পহেলা রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন মুরগি, ডিম, গরুর মাংসসহ বিভিন্ন পণ্য কম দামে বিক্রি করা হচ্ছে।
এই উদ্যোগে সাধারণ মানুষ স্বল্প মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারছেন, ফলে বাজারের বাড়তি দামের চাপ কিছুটা কমেছে। গাজীপুরের বাসিন্দারা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয়দের মতে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণত বেড়ে যায়। এ সময় জেলা প্রাণিসম্পদ অফিসের এই উদ্যোগ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে আমরা এই কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতেও প্রতিবছর এই উদ্যোগ অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করব।”
গাজীপুরবাসী আশা করছেন, সাধারণ মানুষের কল্যাণে এমন জনবান্ধব উদ্যোগ আগামী দিনেও চলমান থাকবে।

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:৩৩ পিএম
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল আছেন।

গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে।

error: Content is protected !!