মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

এআইয়ের যুগেও কেন আপনি প্রাসঙ্গিক?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম | 41 বার পড়া হয়েছে
এআইয়ের যুগেও কেন আপনি প্রাসঙ্গিক?

ক্যালেন্ডারের পাতায় আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে। মাত্র কয়েক বছর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছিল কেবল ভবিষ্যতের জল্পনাকল্পনা। কিন্তু এখন তা আমাদের অফিসের প্রতিটি ডেস্কে ডেস্কে। ডেটা বিশ্লেষণ থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন কিংবা কোডিং—সবই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিমেষে করে দিচ্ছে। এই ‘মেশিননির্ভর’ কর্মক্ষেত্রে প্রশ্ন উঠেছে একজন রক্ত-মাংসের মানুষের প্রয়োজনীয়তা কতটুকু? উত্তরটি লুকিয়ে রয়েছে ছোট্ট একটি শব্দে। তা হলো পার্সোনাল ব্র্যান্ডিং।

কেন এআইয়ের যুগেও আপনি প্রাসঙ্গিক

এআই হয়তো নিখুঁত তথ্য দিতে পারে। কিন্তু তা আবেগ, সৃজনশীলতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা রাখে না। ২০২৬ সালের জব মার্কেটে ডিগ্রি বা স্কিলের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ‘ট্রাস্ট’ বা বিশ্বাসের ওপর। আর এ বিশ্বাস তৈরির একমাত্র উপায় হলো নিজের একটি শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা।

এআই বনাম মনুষ্যত্ব

এআই প্রচুর কনটেন্ট তৈরি করতে পারে। সঠিকভাবে প্রম্পট দিলেই ভূরি ভূরি আইডিয়া এবং সল্যুশন বের করে দিচ্ছে সত্য। কিন্তু এআই আপনার অভিজ্ঞতা বা জীবনের গল্প বলতে পারে না, কারণ সে জানেই না। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনার নিজস্ব লড়াই এবং সাফল্য ও ব্যর্থতার গল্প বলে, তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনার প্রতি বিশ্বাস তৈরি করে, সঙ্গে আপনার গ্রহণযোগ্যতাও বেড়ে যায়। যন্ত্রের ভিড়ে আপনার ‘ইউনিক’ বা অনন্য হওয়াই এখন টিকে থাকার মূলমন্ত্র।

অটোমেশনের মুখে ‘অথেন্টিসিটি’

২০২৬ সালে অনেক চাকরিই অটোমেটেড হয়ে গেছে। কিন্তু কোম্পানিগুলো এখনো এমন মানুষকে খুঁজছে, যাঁরা দলের নেতৃত্ব দিতে পারেন। কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার অনলাইন প্রোফাইল বা পার্সোনাল ব্র্যান্ড যদি আপনাকে একজন ‘থট লিডার’ বা চিন্তাশীল নেতা হিসেবে তুলে ধরে, তবে এআই আপনার চাকরি কেড়ে নিতে পারবে না।

নেটওয়ার্কিং এখন ডিজিটাল কারেন্সি

আগে পর্যালোচনা করে দেখা হতো আপনি কী জানেন। এখন পাশাপাশি দেখা হয় আপনাকে কে চেনে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনি যখন একটি নেটওয়ার্ক গড়ে তোলেন, অনলাইনে আপনার উপস্থিতি পরিকল্পিতভাবে ভিজিবল করেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখেন, তখন সুযোগ আপনার কাছে নিজে থেকেই আসে। লিংকডইন বা গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আপনার শক্তিশালী উপস্থিতিই প্রমাণ করে আপনি সময়ের চেয়ে এগিয়ে। ২০২৬ সালে এয়াই বেসড

পারসোনাল ব্র্যান্ডিং শুরু করার প্রধান দুটি ধাপ

� নিজস্ব ব্র্যান্ড ভয়েস খুঁজে বের করুন: আপনি যে বিষয়ে পারদর্শী বা অভিজ্ঞ, তা নিয়ে কথা বলুন। আপনার মতামত এবং আলাদা বা বিশেষ দৃষ্টিভঙ্গিই আপনার ইউনিক পার্সোনাল ব্র্যান্ড।

� এআইকে সঙ্গী বানান, প্রতিযোগী নয়: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এআইকে আসল সঙ্গী বানাতেই হবে। তবে কিছু কৌশল রপ্ত করতে হবে।

যেমন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড নিয়ে এআইকে অত্যন্ত সুনির্দিষ্ট প্রশ্ন করতে পারেন। এটি আপনার লক্ষ্য অনুযায়ী একটি কাস্টমাইজড বা বিশেষায়িত কৌশল তৈরি করে দেবে। নিচের প্রম্পটটি চ্যাটজিপিটি বা জেমিনি কে দিলে, দারুণ একটা কৌশল তৈরি করা যায়—

‘Hi, my name is {Your Name}. I’m a {Your Title} and my mission is to {x}. I would define my personality as {Characteristics of Your Personality}. My values are {X}. My goals for using social media are {Goal 1}, {Goal 2}, and {Goal 3}. I have {x} amount of hours to create content per week. My favorite platforms are {x}, and the kind of content I like to create is {x.} Based on this information, what would you say a good Personal Brand Strategy for me would be? Can you please provide specific examples for each platform? How often should I post and when?

 

ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

চট্টগ্রামের ফটিকছড়িতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকায়।
নিহত উত্তম ওঁরাওয়ের বাবা যোগেজ ওঁরাও জানান, তারা তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলায় একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বিকালে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অন্তত ১৭ জন বরযাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৫ এএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

 

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল এবং শহরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,

ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক রাহেল, ছাত্রদলের শাওন আহমদ, ওহি আম্বিয়া,
মাহদি উল আলম, কাওছার আহমেদ সেবুল, রাহি আহমদ, সাদিকুর রহমান, গোলাম রাব্বি চৌধুরী সিফাত, তানভীর আহমেদ, ইশতিয়াক আম্বিয়া রায়হান, রবিন আহমেদ, মেহরাব মাহিম, ইস্তিয়াক আহমেদ ইদরাক,নাইম আহমেদ, তানভির হুসেন নাইম সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৩ এএম
ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

 

ছাতক থানা পুলিশের অভিযানে ১ টি মোটরসাইকেল এবং ভারতীয় ১হাজার ৩৮০ পিচ ক্রীম সহ ১জন চোরাকারবারী কে গ্রেফতার করা হয়েছে। এদিকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০কেজি গুয়া মৌরির প্যাকেট, ১০০০(এক হাজার) পিচ BETNOVATE Creem ও ১টি ডিআই পিকআপ গাড়ী সহ আরো একজন চোরাকারবারীকে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। দুই আসামীর বিরুদ্ধে পৃথক-পৃথক চোরাচালান মামলা থানায় দায়ের করা হয়েছে। রবিবার রাত পুলিশের পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

আটক আব্দুল করিম (২৬), সিলেট সদরের পশ্চিম কাজল শাহ এলাকার রইয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে ০৯.০৩. ২০২৬ খ্রিঃ তারিখে ছাতক থানার মামলা নং-১৫ (০৩) ২৬ দায়ের করা হয়েছে। আটক আব্দুল করিমের কাছ থেকে ২,৭৬০০০ হাজার টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়

এদিকে আটক মো. জুয়েল আহমদ (২৮) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৭ (০৩) ২৬ দায়ের করা হয়। সে ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার আলীর ছেলে তার কাছ থেকে ৯,৪০,০০০-টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে দুইটি মামলায় মোট উদ্ধার করা মালের মূল্য-১২,১৬,০০০-টাকা।

গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। ##

error: Content is protected !!