নওগাঁ-২, নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
নওগাঁর ধামইরহাটে, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হঠাৎ শারীরিক অসুস্থতা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুর বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আশীষ কুমার সরকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা: আশীষ কুমার বলেন, প্রেসার ও গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এমপি মহোদয়কে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তিনি আগের চাইতে সুস্থ এবং ভালো রয়েছেন বলে জানানো হয়।
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৯ মার্চ ২০২৬
০১৭৬৮৬৭০৫৬০








