মির্জাপুরে খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মাওলানা বদরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায়। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, জাতীয় নাগরিক পার্টির মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক লিটন হোসেন এবং বাংলাদেশ মানব অধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি লাভলু সিদ্দিকী এবং গোড়াই ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইসলাম খান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।
বক্তারা মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ত্যাগ, সংযম ও তাকওয়া অর্জনে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়নীতি ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








