সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার
উখিয়ায় মানবপাচার ও চোরাকারবারি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে ২৪ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যেগে রাজাপালং ইউনিয়ন পরিষদ মানবপাচার ও চোরাকারবারি প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করে বিশ মিনিট ব্রিফিং প্রদান করেন আজিমুল হক, সেন্টার ম্যানেজার মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক কক্সবাজার অঞ্চল। আলোচনায় অংশ নেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম হোসেন রিজওনাল কোঅডিনেটর ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি মীর শাহেদুল ইসলাম রোমান বলেন
মানবপাচারকারী ও চোরাকারবারি দেশ ও সমাজের শত্রু এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এরা মানুষকে লোভদেখিয়ে হতদরিদ্র পরিবার গুলোকে ধ্বংস করে দিচ্ছে এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। চোরাকারবারি ও মানবপাচারের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে সমাজের সকলস্তরের মানুষকে এগিয়ে এসে চোরাকারবারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে মানবপাচার ও চোরাকারবারি প্রতিরোধ করা অনেকটাই সম্ভব হবে। বক্তব্যে শেষাংশে ব্র্যাক এন,জি,ও সংস্থার প্রতিনিধিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান ব্র্যাক কতৃপক্ষকে।













