আদিলুর রহমান আদিল ময়মনসিংহ
পবিত্র রমজান উপলক্ষে গফরগাঁও বাজার পরিদর্শন করেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং রোজাদারদের স্বস্তি নিশ্চিত করতে গফরগাঁও বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মাননীয় জাতীয় সংসদ সদস্য (১৫৫) ময়মনসিংহ-১০ (গফরগাঁও)।
তিনি বাজারের দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমান।
রমজানের পবিত্রতা রক্ষা করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বাজারে অবৈধ জায়গা দখল, রাস্তার উপর দোকান স্থাপন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
জনগণের স্বার্থ রক্ষায় মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ।













