সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার

উখিয়ায় দীর্ঘ সাতমাসের বকেয়া বেতন পেলো কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম | 31 বার পড়া হয়েছে
উখিয়ায় দীর্ঘ সাতমাসের বকেয়া বেতন পেলো কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা

কিশোর কিশোরী ক্লাব বাংলাদেশ সরকারের একটি যুগোপযোগী প্রকল্প এটি পরিচালিত হয় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক অদিধপ্তরের আওতায়। বাংলাদেশের প্রত্যন্তঅঞ্চলে সাহিত্য সংস্কৃতির চর্চা অব্যাহত রেখে সৃজনশীল প্রতিভা সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সারাদেশে। বর্তমান এই প্রকল্পের কার্যক্রম সাহিত্য সংস্কৃতির জাগরণের ক্ষেত্রে অগ্রণীভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা মোছাম্মদ হাবিবা জাহান তিনি বলেন,
এই প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে ১০ জন শিক্ষক কাজকরে যাচ্ছে তার মধ্যে ৫ জন আবৃত্তি শিক্ষক ৫ জন সঙ্গীত শিক্ষক।
এই বার প্রথম একটানা ৭ মাস শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ ছিলো। যার ফলে অনেক শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন আর্থিক ভাবে কষ্ট পেয়েছেন। এতো কষ্টের পরও শিক্ষকরা একদিনের জন্য হলেও ক্লাস বর্জন করেনি। এটি হলো একটি ইতিবাচকদিক ১৫ ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুর ২ ঘটিকার সময় তিনি নিজস্ব কার্যলয়ে উপস্থিতি থেকে এক অনাড়ম্বর পরিবেশে সকল কিশোর কিশোরী ক্লাবে সদস্যদের হাতে সাত মাসে বকেয়া বেতনের টাকা তুলেদেন এবং তিনি শিক্ষক শিক্ষিকার সাথে হাসিমুখে কথা বলেন। বেতন বকেয়া থাকার পরও ক্লাস চালিয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকা ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং নিয়মিত সরকারি নির্দেশনা মেনে ক্লাস চালিয়ে যেতে আহবান করেন।
বকেয়া বেতন পেয়ে উচ্ছাসিত শিক্ষকদের মধ্যে তাত্ক্ষণিকভাবে অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকা ভুক্ত সংবাদ পাঠক ও শিল্পী উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা এস,এম জসিম তিনি জানান আমরা খুবই আনন্দিত দীর্ঘ সাতমাসের বকেয়া বেতন একসাথে হাতে পেয়ে। যথাযথ কর্তৃপক্ষকে সকল শিক্ষককের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সময় উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব উখিয়া উপজেলা শাখার জেন্ডার প্রোমোটর অন্তুু চৌধুরী তমা।

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

পাখিগুলো অধীর আগ্রহে প্রতীক্ষমান
মুক্ত আকাশে পাখা মেলে ধরার প্রতীক্ষা
খাঁচার বন্ধ জীবন কার-ই-বা ভালো লাগে,
মুক্ত পৃথিবীতে খাবার খোঁজে আহার জোগাতে হয়, কখনও মিলে কখনওবা থাকতে হয় উপোষ তবুও চাই মুক্ত জীবন

খাঁচায় অভাব নেই খাদ্যের
নিয়ম মাফিক দিচ্ছে খাবার
তবু ঝটপটানি একটা ভাব ডানায় থাকে সারাক্ষণ
একটু মুক্তি দাও-
মুক্ত আকাশে পাখা মিলে উড়ার স্বাধীনতা দাও

আমাদের যা আনন্দের অনেক কিছুই তা অন্যের জীবনে বয়ে আনে দুঃখের আধার
হে মানুষ উদাত্ত আহ্বান-
অপেক্ষার অবসান ঘটিয়ে আসুন মুক্ত করি সকল বন্দী জীবন
আসুন নিজেকে শুদ্ধ করি
মুক্ত হই, অন্যকে দেই মুক্ত জীবন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি।

এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ -তিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা নুর হোসাইন নুরানী ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহীদুল ইসলাম শহীদ ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি বলেন, মুন্সিগঞ্জ তিন আসনে আবৃত্তি ঘটনা ঘটেছে আমাদের ইলেকশন ও রাজনৈতিক সাথে সম্পৃক্ততা নেই তবে আশাকরি সংসদ সদস্য কেন্দ্রীয় সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন সাহেব নির্বাচনের পর ঘোষণা করেছেন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে রাজনৈতিক দল নেতা বহন করবেন না আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবও বহন করবেন না।

তিনি আরও বলেন যে কেউ যদি ওৎশৃঙ্খলা কথাবার্তা না বলি যারা আমাদের প্রতিদ্বন্দ্বীতা ছিলো তারা আমাদের আত্মীয়-স্বজন প্রতিবেশী মহল্লা ও গ্রামের আপন এবং ইলেকশন চলে গেছে সবাইকে ধন্যবাদ।

জাহারুল ইসলাম জীবন

Happy Valentine’s Day

জাহারুল ইসলাম জীবন প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
Happy Valentine’s Day

আবেগী মনে আছে শুধু ভালোবাসার দাবী,
বিশ্বাস অটুট বন্ধনে থাকুক সকল প্রেমের প্রেম কাহিনী।
যেখানে থাকিবেনা কোন মূখচাপা বোবা কাঁন্নার রেশ,
থাকবেনা কোন কৃত্রিম ভালোবাসার কামের বেশ।
প্রেম হলো প্রকৃতি,জগৎ সৃষ্টির নীলাভূমি,
যাহার কারণে বিধাতা সৃজিলেন এই পৃথিবী,
যেখানে ছিলো না কোন ১৪-ই ফ্রেব্রুুয়ারী।
প্রেম আসে আবেগী হৃদয়ে নিরবে নিবৃতে,
ভালোবাসা কভূ দিন খন নাহি মানে।
প্রেমিক যদি হতে চাও-সঠিক ইতিহাসটি জেনে নাও,
প্রেম হলো ঈমানের চাবি-পবিত্রতায় তারে রাখতে হবে ধরে।
কৃত্তিমতার ছলে প্রকৃত প্রেমকে যেওনা তোমরা ভূলে,
ভালোবাসা অমূল্য ধন রাখিও তারে কইরা যতন।
ভালোবাসার তরে,
গাঁ-ভাসাই ওনা ১৪-ই ফ্রেব্রুুয়ারীর জ্বরে।
প্রকৃত প্রেমিক যদি তুমি হও,
সব মাখামাখি ছেড়ে দাও।
ধর্মীয় চেতনায়-প্রেম কিন্তু নিষিদ্ধ নয়,
পবিত্রতা-ই প্রেমের মর্ম ভেদ জানিয়া-করিও ধর্ম।
স্বর্গ থেকে আসে প্রেম-প্রকৃত প্রেমিকের অন্তরে ,
অক্ষত রাখিও তারে পবিত্র ভালোবাসার তরে।