রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

নতুন সংসদ সদস্য গাজী এনামুল হক

রাজগঞ্জে পৃথক থানার স্বপ্ন ও ভবদহের জলাবদ্ধতা সমাধানে দৃঢ় অঙ্গীকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম | 32 বার পড়া হয়েছে
রাজগঞ্জে পৃথক থানার স্বপ্ন ও ভবদহের জলাবদ্ধতা সমাধানে দৃঢ় অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর আসন থেকে বড় ব্যবধানে জয়লাভকারী সদ্য নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে দিনব্যাপী সফর করেছেন। নির্বাচনী ফলাফলের পর থেকেই তিনি উপজেলার জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে উপজেলার ১৭টি ইউনিয়ন পরিদর্শন শুরু করেছেন।
সরাসরি মানুষের সঙ্গে আলাপচারিতায় গাজী এনামুল হক বলেন, “আমি কেবল নির্বাচিত হয়েছি তাই নয়, আমার দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে। রাজগঞ্জকে পৃথক থানা হিসেবে গড়ে তোলা এবং ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। জনগণের প্রয়োজন ও সুবিধার দিকে আমাদের নজর থাকবে এবং সেই অনুযায়ী দ্রুত কাজ করা হবে।”
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌঁছে স্থানীয়দের সমস্যা, অভিযোগ এবং উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত হন। বিশেষ করে শনিবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আলাপের সময় তারা তাকে স্বাগত জানিয়ে বলেন, “গাজী এনামুল হক আমাদের পাশে থেকে সমস্যার স্থায়ী সমাধান আনবেন বলে আমরা আশাবাদী। আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছি। আমাদের আশা, তিনি এ সমস্যা দ্রুত সমাধান করবেন।”
এই সফরের সময় গাজী এনামুল হক স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। তিনি বিশেষভাবে রাজগঞ্জে পৃথক থানার গুরুত্ব এবং ভবদহ এলাকার জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে সরকারি দফতরগুলোর কাছে সরাসরি প্রস্তাব পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য নির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ এবং সমস্যা সমাধানে তার দৃঢ় অঙ্গীকার আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
সদ্য নির্বাচিত সংসদ সদস্যের এই সফর কেবল নির্বাচনী জয় উদযাপন নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি অংশ হিসেবে গণ্য হচ্ছে। স্থানীয়রা আশাবাদী যে, গাজী এনামুল হক মণিরামপুর উপজেলার পুলিশিং ব্যবস্থা, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, রাস্তা ও সড়ক নির্মাণ, এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবেন।
উপজেলার জনগণ ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে আশা করছেন যে, আগামী দিনগুলোতে এলাকার দীর্ঘমেয়াদি সমস্যা সমাধান হবে এবং নতুন সংসদ সদস্যের নেতৃত্বে মণিরামপুর উপজেলা একটি স্থায়ী উন্নয়ন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।
এই সফরের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, সেক্রেটারি খলিলুর রহমান এবং উপজেলা জামায়াতের সকল নেতৃবৃন্দ।

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

পাখিগুলো অধীর আগ্রহে প্রতীক্ষমান
মুক্ত আকাশে পাখা মেলে ধরার প্রতীক্ষা
খাঁচার বন্ধ জীবন কার-ই-বা ভালো লাগে,
মুক্ত পৃথিবীতে খাবার খোঁজে আহার জোগাতে হয়, কখনও মিলে কখনওবা থাকতে হয় উপোষ তবুও চাই মুক্ত জীবন

খাঁচায় অভাব নেই খাদ্যের
নিয়ম মাফিক দিচ্ছে খাবার
তবু ঝটপটানি একটা ভাব ডানায় থাকে সারাক্ষণ
একটু মুক্তি দাও-
মুক্ত আকাশে পাখা মিলে উড়ার স্বাধীনতা দাও

আমাদের যা আনন্দের অনেক কিছুই তা অন্যের জীবনে বয়ে আনে দুঃখের আধার
হে মানুষ উদাত্ত আহ্বান-
অপেক্ষার অবসান ঘটিয়ে আসুন মুক্ত করি সকল বন্দী জীবন
আসুন নিজেকে শুদ্ধ করি
মুক্ত হই, অন্যকে দেই মুক্ত জীবন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি।

এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ -তিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা নুর হোসাইন নুরানী ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহীদুল ইসলাম শহীদ ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি বলেন, মুন্সিগঞ্জ তিন আসনে আবৃত্তি ঘটনা ঘটেছে আমাদের ইলেকশন ও রাজনৈতিক সাথে সম্পৃক্ততা নেই তবে আশাকরি সংসদ সদস্য কেন্দ্রীয় সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন সাহেব নির্বাচনের পর ঘোষণা করেছেন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে রাজনৈতিক দল নেতা বহন করবেন না আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবও বহন করবেন না।

তিনি আরও বলেন যে কেউ যদি ওৎশৃঙ্খলা কথাবার্তা না বলি যারা আমাদের প্রতিদ্বন্দ্বীতা ছিলো তারা আমাদের আত্মীয়-স্বজন প্রতিবেশী মহল্লা ও গ্রামের আপন এবং ইলেকশন চলে গেছে সবাইকে ধন্যবাদ।

জাহারুল ইসলাম জীবন

Happy Valentine’s Day

জাহারুল ইসলাম জীবন প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
Happy Valentine’s Day

আবেগী মনে আছে শুধু ভালোবাসার দাবী,
বিশ্বাস অটুট বন্ধনে থাকুক সকল প্রেমের প্রেম কাহিনী।
যেখানে থাকিবেনা কোন মূখচাপা বোবা কাঁন্নার রেশ,
থাকবেনা কোন কৃত্রিম ভালোবাসার কামের বেশ।
প্রেম হলো প্রকৃতি,জগৎ সৃষ্টির নীলাভূমি,
যাহার কারণে বিধাতা সৃজিলেন এই পৃথিবী,
যেখানে ছিলো না কোন ১৪-ই ফ্রেব্রুুয়ারী।
প্রেম আসে আবেগী হৃদয়ে নিরবে নিবৃতে,
ভালোবাসা কভূ দিন খন নাহি মানে।
প্রেমিক যদি হতে চাও-সঠিক ইতিহাসটি জেনে নাও,
প্রেম হলো ঈমানের চাবি-পবিত্রতায় তারে রাখতে হবে ধরে।
কৃত্তিমতার ছলে প্রকৃত প্রেমকে যেওনা তোমরা ভূলে,
ভালোবাসা অমূল্য ধন রাখিও তারে কইরা যতন।
ভালোবাসার তরে,
গাঁ-ভাসাই ওনা ১৪-ই ফ্রেব্রুুয়ারীর জ্বরে।
প্রকৃত প্রেমিক যদি তুমি হও,
সব মাখামাখি ছেড়ে দাও।
ধর্মীয় চেতনায়-প্রেম কিন্তু নিষিদ্ধ নয়,
পবিত্রতা-ই প্রেমের মর্ম ভেদ জানিয়া-করিও ধর্ম।
স্বর্গ থেকে আসে প্রেম-প্রকৃত প্রেমিকের অন্তরে ,
অক্ষত রাখিও তারে পবিত্র ভালোবাসার তরে।