রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম | 20 বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত স্বপ্নদ্বীপ রিসোর্ট-এর ৫ম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রিসোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, বেলুন উড়ানো ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

খাইরুল গ্রুপের পরিচালক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর পাবনা জেলা সভাপতি প্রভাত ভদ্র, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সুজন সমাবেশের আফসার আলী, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রণব কুমার বলেন, স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশ্বরদীর পর্যটন ও বিনোদন খাতে ইতিবাচক ভূমিকা রাখছে। মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত অবকাঠামোর কারণে এটি ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

দেশে অভ্যন্তরীণ পর্যটন দ্রুত প্রসার লাভ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যথাযথ প্রচারণা ও কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল গ্রহণের মাধ্যমে বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা, শোভাযাত্রা, বেলুন উড়ানো, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

পাখিগুলো অধীর আগ্রহে প্রতীক্ষমান
মুক্ত আকাশে পাখা মেলে ধরার প্রতীক্ষা
খাঁচার বন্ধ জীবন কার-ই-বা ভালো লাগে,
মুক্ত পৃথিবীতে খাবার খোঁজে আহার জোগাতে হয়, কখনও মিলে কখনওবা থাকতে হয় উপোষ তবুও চাই মুক্ত জীবন

খাঁচায় অভাব নেই খাদ্যের
নিয়ম মাফিক দিচ্ছে খাবার
তবু ঝটপটানি একটা ভাব ডানায় থাকে সারাক্ষণ
একটু মুক্তি দাও-
মুক্ত আকাশে পাখা মিলে উড়ার স্বাধীনতা দাও

আমাদের যা আনন্দের অনেক কিছুই তা অন্যের জীবনে বয়ে আনে দুঃখের আধার
হে মানুষ উদাত্ত আহ্বান-
অপেক্ষার অবসান ঘটিয়ে আসুন মুক্ত করি সকল বন্দী জীবন
আসুন নিজেকে শুদ্ধ করি
মুক্ত হই, অন্যকে দেই মুক্ত জীবন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি।

এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ -তিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা নুর হোসাইন নুরানী ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহীদুল ইসলাম শহীদ ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি বলেন, মুন্সিগঞ্জ তিন আসনে আবৃত্তি ঘটনা ঘটেছে আমাদের ইলেকশন ও রাজনৈতিক সাথে সম্পৃক্ততা নেই তবে আশাকরি সংসদ সদস্য কেন্দ্রীয় সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন সাহেব নির্বাচনের পর ঘোষণা করেছেন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে রাজনৈতিক দল নেতা বহন করবেন না আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবও বহন করবেন না।

তিনি আরও বলেন যে কেউ যদি ওৎশৃঙ্খলা কথাবার্তা না বলি যারা আমাদের প্রতিদ্বন্দ্বীতা ছিলো তারা আমাদের আত্মীয়-স্বজন প্রতিবেশী মহল্লা ও গ্রামের আপন এবং ইলেকশন চলে গেছে সবাইকে ধন্যবাদ।

জাহারুল ইসলাম জীবন

Happy Valentine’s Day

জাহারুল ইসলাম জীবন প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
Happy Valentine’s Day

আবেগী মনে আছে শুধু ভালোবাসার দাবী,
বিশ্বাস অটুট বন্ধনে থাকুক সকল প্রেমের প্রেম কাহিনী।
যেখানে থাকিবেনা কোন মূখচাপা বোবা কাঁন্নার রেশ,
থাকবেনা কোন কৃত্রিম ভালোবাসার কামের বেশ।
প্রেম হলো প্রকৃতি,জগৎ সৃষ্টির নীলাভূমি,
যাহার কারণে বিধাতা সৃজিলেন এই পৃথিবী,
যেখানে ছিলো না কোন ১৪-ই ফ্রেব্রুুয়ারী।
প্রেম আসে আবেগী হৃদয়ে নিরবে নিবৃতে,
ভালোবাসা কভূ দিন খন নাহি মানে।
প্রেমিক যদি হতে চাও-সঠিক ইতিহাসটি জেনে নাও,
প্রেম হলো ঈমানের চাবি-পবিত্রতায় তারে রাখতে হবে ধরে।
কৃত্তিমতার ছলে প্রকৃত প্রেমকে যেওনা তোমরা ভূলে,
ভালোবাসা অমূল্য ধন রাখিও তারে কইরা যতন।
ভালোবাসার তরে,
গাঁ-ভাসাই ওনা ১৪-ই ফ্রেব্রুুয়ারীর জ্বরে।
প্রকৃত প্রেমিক যদি তুমি হও,
সব মাখামাখি ছেড়ে দাও।
ধর্মীয় চেতনায়-প্রেম কিন্তু নিষিদ্ধ নয়,
পবিত্রতা-ই প্রেমের মর্ম ভেদ জানিয়া-করিও ধর্ম।
স্বর্গ থেকে আসে প্রেম-প্রকৃত প্রেমিকের অন্তরে ,
অক্ষত রাখিও তারে পবিত্র ভালোবাসার তরে।