রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

জহুরুল ইসলাম তাড়াশ প্রতিনিধি

তাড়াশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৭

Md. Jhurul Islam
Md. Jhurul Islam - Crime Reporter, TARASH (SIRAJGONG) প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম | 22 বার পড়া হয়েছে
তাড়াশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৭

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচনের পর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন ও মো. নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে কেন্দ্রে যাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে সাতজন গুরুতর আহত হন।

আহতরা হলেন— সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোটের দিন সকালে মো. আমিন উদ্দিন গ্রামে থাকা কয়েকটি পরিবারের সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। তবে তারা তার কথা না মেনে অন্য নেতা মো. নাসির উদ্দিনের আহ্বানে কেন্দ্রে যান। এ নিয়ে ক্ষোভের জেরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। হামলার অভিযোগের তীর আমিন উদ্দিনের দিকে থাকলেও তিনি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী বলেন, ‘উভয় পক্ষই বিএনপির কর্মী-সমর্থক। ঘটনা জানার পর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে গুড়মা গ্রামে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।’

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।’

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা

পাখিগুলো অধীর আগ্রহে প্রতীক্ষমান
মুক্ত আকাশে পাখা মেলে ধরার প্রতীক্ষা
খাঁচার বন্ধ জীবন কার-ই-বা ভালো লাগে,
মুক্ত পৃথিবীতে খাবার খোঁজে আহার জোগাতে হয়, কখনও মিলে কখনওবা থাকতে হয় উপোষ তবুও চাই মুক্ত জীবন

খাঁচায় অভাব নেই খাদ্যের
নিয়ম মাফিক দিচ্ছে খাবার
তবু ঝটপটানি একটা ভাব ডানায় থাকে সারাক্ষণ
একটু মুক্তি দাও-
মুক্ত আকাশে পাখা মিলে উড়ার স্বাধীনতা দাও

আমাদের যা আনন্দের অনেক কিছুই তা অন্যের জীবনে বয়ে আনে দুঃখের আধার
হে মানুষ উদাত্ত আহ্বান-
অপেক্ষার অবসান ঘটিয়ে আসুন মুক্ত করি সকল বন্দী জীবন
আসুন নিজেকে শুদ্ধ করি
মুক্ত হই, অন্যকে দেই মুক্ত জীবন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন মোশারফ হোসেন পুস্তি

মুন্সিগঞ্জ-৩ আসনে জনগণের উদ্দেশ্যে যা বললেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি।

এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ -তিন আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা নুর হোসাইন নুরানী ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহীদুল ইসলাম শহীদ ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি বলেন, মুন্সিগঞ্জ তিন আসনে আবৃত্তি ঘটনা ঘটেছে আমাদের ইলেকশন ও রাজনৈতিক সাথে সম্পৃক্ততা নেই তবে আশাকরি সংসদ সদস্য কেন্দ্রীয় সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন সাহেব নির্বাচনের পর ঘোষণা করেছেন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে রাজনৈতিক দল নেতা বহন করবেন না আমাদের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাহেবও বহন করবেন না।

তিনি আরও বলেন যে কেউ যদি ওৎশৃঙ্খলা কথাবার্তা না বলি যারা আমাদের প্রতিদ্বন্দ্বীতা ছিলো তারা আমাদের আত্মীয়-স্বজন প্রতিবেশী মহল্লা ও গ্রামের আপন এবং ইলেকশন চলে গেছে সবাইকে ধন্যবাদ।

জাহারুল ইসলাম জীবন

Happy Valentine’s Day

জাহারুল ইসলাম জীবন প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
Happy Valentine’s Day

আবেগী মনে আছে শুধু ভালোবাসার দাবী,
বিশ্বাস অটুট বন্ধনে থাকুক সকল প্রেমের প্রেম কাহিনী।
যেখানে থাকিবেনা কোন মূখচাপা বোবা কাঁন্নার রেশ,
থাকবেনা কোন কৃত্রিম ভালোবাসার কামের বেশ।
প্রেম হলো প্রকৃতি,জগৎ সৃষ্টির নীলাভূমি,
যাহার কারণে বিধাতা সৃজিলেন এই পৃথিবী,
যেখানে ছিলো না কোন ১৪-ই ফ্রেব্রুুয়ারী।
প্রেম আসে আবেগী হৃদয়ে নিরবে নিবৃতে,
ভালোবাসা কভূ দিন খন নাহি মানে।
প্রেমিক যদি হতে চাও-সঠিক ইতিহাসটি জেনে নাও,
প্রেম হলো ঈমানের চাবি-পবিত্রতায় তারে রাখতে হবে ধরে।
কৃত্তিমতার ছলে প্রকৃত প্রেমকে যেওনা তোমরা ভূলে,
ভালোবাসা অমূল্য ধন রাখিও তারে কইরা যতন।
ভালোবাসার তরে,
গাঁ-ভাসাই ওনা ১৪-ই ফ্রেব্রুুয়ারীর জ্বরে।
প্রকৃত প্রেমিক যদি তুমি হও,
সব মাখামাখি ছেড়ে দাও।
ধর্মীয় চেতনায়-প্রেম কিন্তু নিষিদ্ধ নয়,
পবিত্রতা-ই প্রেমের মর্ম ভেদ জানিয়া-করিও ধর্ম।
স্বর্গ থেকে আসে প্রেম-প্রকৃত প্রেমিকের অন্তরে ,
অক্ষত রাখিও তারে পবিত্র ভালোবাসার তরে।