শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

রাজনীতিতে ভ্রাতৃত্বের বার্তা—বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীকে বরণ করলেন আব্দুস সালাম পিন্টু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম | 40 বার পড়া হয়েছে
রাজনীতিতে ভ্রাতৃত্বের বার্তা—বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীকে বরণ করলেন আব্দুস সালাম পিন্টু

সবাই মিলে করি কাজ, হারি–জিতি নাহি লাজ—এই চেতনার বাস্তব প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক গণতান্ত্রিক ভোটে। ২৪-এর সকল যোদ্ধা এই নির্বাচনের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি তাঁর বিরোধীদলীয় প্রার্থী হুমায়ুন কবির সাহেবকে ফুলেল মালা দিয়ে বরণ করেন এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বার্তা দেন।

এ দৃশ্য উপস্থিত জনতার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং গণতন্ত্রের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে।

আমরা সবাই মিলে যেন একটি সুন্দর গোপালপুর–ভূঞাপুর গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা নিয়ে নতুন পথচলা শুরু হোক। এটাই সবার প্রতি আন্তরিক আহ্বান।

বিপুল ভোটে জয়ী দুই ভাই: টাঙ্গাইলের রাজনীতিতে নতুন ইতিহাস

খন্দকার আউয়াল ভাসানী(টাঙ্গাইল)  প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম
বিপুল ভোটে জয়ী দুই ভাই: টাঙ্গাইলের রাজনীতিতে নতুন ইতিহাস

টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই সহোদর নেতা। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল সদর (আসন-৫) এর নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

নির্বাচনে তাঁদের এই ঐতিহাসিক বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং উন্নয়নের অঙ্গীকার—সব মিলিয়ে দুই ভাই অর্জন করেছেন গণমানুষের আস্থা ও ভালোবাসা।

আজ বিজয়ের পর এক আন্তরিক পরিবেশে দুই ভাই কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা একে অপরকে অভিনন্দন জানান এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই দুই জনপ্রতিনিধি জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন এবং টাঙ্গাইলের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবেন।

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।