তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই
🌟 🛑বাংলার প্রিয় চিত্রনায়ক ওমর সানি বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ভোট দিয়েছেন। ভোট প্রদান শেষে তিনি বলেন:
“আমার জন্মের পর থেকেই নেতা হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দেখেছি। এরপর সবার নেত্রী বেগম খালেদা জিয়া আসলেন। এখন উনাদের পুত্র তারেক রহমান আসছেন। উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি আমাদের সোনালী প্রজন্মের মানুষ।”
ওমর সানি আরও যোগ করেন:
“তিনি সামান্য একটি বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন, আমি মুগ্ধ। উনার মেয়ে জাইমা তো মনে হয় আমারই মেয়ে।”
চিত্রনায়ক ওমর সানি আশা প্রকাশ করেছেন শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠনের জন্য। এর আগে তিনি ধানের শীষ প্রতীকের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায়ও সক্রিয় ভূমিকা নিয়েছেন।












