শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

ড. খন্দকার মোশাররফ হোসেনের বিজয়ে দাউদকান্দিতে উচ্ছ্বাস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪০ এএম | 21 বার পড়া হয়েছে
ড. খন্দকার মোশাররফ হোসেনের বিজয়ে দাউদকান্দিতে উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। দাউদকান্দি উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৯৪ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৩ হাজার ৩৩৯ ভোট। ফলে দাউদকান্দিতে ২৮ হাজার ৫৫ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. মোশাররফ।

এই ফলাফলকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ‘গণরায়ের স্পষ্ট বার্তা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরে তাঁদের পছন্দের প্রার্থীকে বিপুল সমর্থনে নির্বাচিত করেছেন। দাউদকান্দির বিভিন্ন এলাকায় ফলাফল ঘোষণার পর দলীয় নেতা-কর্মীদের মাঝে বিপুল উচ্ছ্বাস দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই জয় শুধু একটি আসনের বিজয় নয়; বরং এটি এলাকার ভোটারদের আস্থা ও রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি জনগণের সমর্থন আবারও প্রমাণিত হলো।

এদিকে বিজয়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনগণের এই রায় উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে স্পষ্ট অবস্থান। তিনি দাউদকান্দির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

বিজয় নিয়ে কোন মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাযের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।