শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতিতে ভ্রাতৃত্বের বার্তা—বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীকে বরণ করলেন আব্দুস সালাম পিন্টু

খন্দকার আউয়াল হোসেন (টাঙ্গাইল) 

সবাই মিলে করি কাজ, হারি–জিতি নাহি লাজ—এই চেতনার বাস্তব প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক গণতান্ত্রিক ভোটে। ২৪-এর সকল যোদ্ধা এই নির্বাচনের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি তাঁর বিরোধীদলীয় প্রার্থী হুমায়ুন কবির সাহেবকে ফুলেল মালা দিয়ে বরণ করেন এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বার্তা দেন।

এ দৃশ্য উপস্থিত জনতার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং গণতন্ত্রের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে।

আমরা সবাই মিলে যেন একটি সুন্দর গোপালপুর–ভূঞাপুর গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা নিয়ে নতুন পথচলা শুরু হোক। এটাই সবার প্রতি আন্তরিক আহ্বান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন