বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

জ্বীনদের রোমাঞ্চকর হিদায়াত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম | 28 বার পড়া হয়েছে
জ্বীনদের রোমাঞ্চকর হিদায়াত

সৃষ্টির শুরু থেকেই জ্বীনদের একটি দল আসমানের ওপরের স্তরে যাতায়াত করত। তারা লুকিয়ে ফেরেশতাদের কথোপকথন শুনত এবং ভবিষ্যতের কিছু গোপন তথ্য নিয়ে আসত। সেই তথ্যগুলো তারা পৃথিবীর গণকদের (জ্যোতিষী) জানাত এবং গণকরা তাদের বাহবা দিত।
১. আসমানের কঠোর নিরাপত্তা
হঠাৎ একদিন জ্বীনরা এক অদ্ভুত বাধার সম্মুখীন হলো। তারা যখনই আগের মতো আসমানের দিকে উঠতে চাইল, তখনই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আগুনের গোলা (উল্কাপিন্ড) তাদের দিকে ধেয়ে আসতে লাগল। আসমানের নিরাপত্তা যেন রাতারাতি বহুগুণ বেড়ে গেল! জ্বীনদের বড় বড় নেতারা এক জরুরি বৈঠকে বসল। তারা চিন্তিত হয়ে বলল, “নিশ্চয়ই পৃথিবীতে বড় কোনো ঘটনা ঘটেছে! আসমানের এই কঠোর পাহারার কারণ কী? সম্ভবত সেই শেষ নবীর আগমন ঘটেছে যার কথা কিতাবগুলোতে আছে।”
২. সত্যের সন্ধানে জ্বীনদের তল্লাশি
জ্বীনদের সরদার নির্দেশ দিল, “তোমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ—সব দিকে ছড়িয়ে পড়ো। খুঁজে বের করো, সেই মহামানব কোথায় এসেছেন যার কারণে আসমানের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে।” জ্বীনদের বিভিন্ন দল পৃথিবীর আনাচে-কানাচে অনুসন্ধান শুরু করল।
৩. ফজরের সেই নূরানি তিলাওয়াত
খুঁজতে খুঁজতে জ্বীনদের একটি দল মক্কার অদূরে ‘নাখলা’ নামক স্থানে পৌঁছাল। তখন ছিল ফজরের সময়। তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত ও ক্লান্ত হয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ সেখানে ফজরের সালাত আদায় করছিলেন। তিনি তিলাওয়াত করছিলেন পবিত্র কুরআনের আয়াত।
জ্বীনরা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সেই সুমধুর তিলাওয়াত তাদের হৃদয়ে এক অভাবনীয় কম্পন সৃষ্টি করল। তারা একে অপরকে বলতে লাগল, “চুপ করো! মন দিয়ে শোনো!” কুরআনের প্রতিটি আয়াত তাদের অন্ধকার অন্তরে যেন আলোর মশাল জ্বালিয়ে দিচ্ছিল।
৪. স্বজাতির কাছে ইসলামের ঘোষণা
কুরআনের নূর মাথায় নিয়ে জ্বীনদের সেই দলটি দ্রুত তাদের নিজ জাতির কাছে ফিরে গেল। তারা গিয়ে চিৎকার করে বলতে লাগল:
“হে আমাদের সম্প্রদায়! নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি! যা সঠিক ও হিদায়াতের পথ দেখায়। আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আর কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না।” (সূরা জ্বীন: ১-২)
সুবহানাল্লাহ! যে তিলাওয়াত শুনে পাথরের মতো শক্ত হৃদয়ের জ্বীনরা ঈমান এনেছিল, সেই কুরআনই আজ আমাদের কাছে হিদায়াতের আলোকবর্তিকা।
গল্পের শিক্ষা:
কুরআনের প্রভাব: কুরআন কেবল মানুষের জন্য নয়, বরং জ্বীন জাতির জন্যও হিদায়াতের মাধ্যম। এর তিলাওয়াত অদেখা জগতকেও মোহিত করে।
আল্লাহর পরিকল্পনা: শেষ নবী ﷺ-এর আগমনের সংবাদ আসমানী নিরাপত্তার মাধ্যমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।
সত্যের জয়: সত্য যখন সামনে আসে, তখন অন্ধকারের শক্তি (যেমন গণক বা অশুভ জ্বীন) পিছু হটতে বাধ্য হয়।

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।