বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার

হামলার শিকার আটক শিক্ষকের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম | 59 বার পড়া হয়েছে
হামলার শিকার আটক শিক্ষকের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারের সৃজনশীল কিন্ডার গার্ডেনে প্রাইভেট পড়া নারী শিক্ষার্থীদের উত্তক্ত করার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করে আটক শিক্ষক ও শিক্ষকের আত্মীদের থানা হতে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগীরা দাবী করেন, আমরা পলাশবাড়ী আমলাগাছী বাজারে সৃজনশীল কিন্ডার গার্ডেনে প্রাইভেট পড়া শিক্ষার্থীবৃন্দ।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় এসএসসি ২০২৬ এর মেয়ে শিক্ষার্থীদের ব্যাচের প্রাইভেট চলাচলে শিবিরের কর্মী নামধারি দিপ্ত, নিশাদ, শাওন, রিয়াদ,লিয়ন,ফাহিমসহ অজ্ঞাত ১৫ / ২০ জন শিবির কর্মী আমাদের সহপাঠি শিক্ষার্থী কে প্রাইভেট সেন্টার হতে বের করার চেষ্টা করে এসময় আমাদের শিক্ষক বাধা দিলে দিপ্ত গং এর শিবির কর্মীরা আমাদের শিক্ষক চঞ্চল স্যারকে শারীরিক ভাবে নির্মম প্রহর করে। এসময় আমরা আতঙ্কিত হয়ে জরুরী সেবা নাম্বার ৯৯৯ কল করে বিষয়টি অবগত করলেও কোন আইন সহায়তা পাইনি। পরে হামলাকারি দিপ্ত গং কে স্থানীয় গণধোলাই দিলে তারা পালিয়ে যায়, এরপরে উক্ত স্থানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসা গ্রহনে আসলে এঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি মিথ্যা নাটক সাজিয়ে আমাদের শিক্ষিকসহ তার আত্মীয় স্বজনকে মারধর করে থানা পুলিশ হাতে তুলে দেয়। মিথ্যা অভিযোগে আমাদের শিক্ষক চঞ্চল স্যারসহ ৩ জন কে থানায় আটকে রাখে। আমার উপরোক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারি দিপ্ত গং এর চিহৃিন্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক কে এই মুহুর্তে থানা হতে ছেড়ে দেওয়ার জোড় দাবী জানাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার দাবী জানাচ্ছি এ ঘটনায় আমরা সকলে স্বাক্ষী দেওযার জন্য প্রস্তুত রয়েছি।

এ সংবাদ সম্মেলনের এসময় প্রায় শিক্ষার্থীজন নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে থানার সামনে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী নারী শিক্ষার্থী ও অভিভাবকগণ।

উল্লেখ্য, নারী শিক্ষার্থীদের উত্তক্ত করার ঘটনা ঢাকার চেষ্টায় মিথ্যা নাটক সাজিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির করায় উপজেলার সচেতন মহলের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলমান রয়েছে।

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।