নাজমুল হাসান স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা আজ ৩১জানুয়ারী দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলীর সঞ্চালনায় সংগঠনের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আশরাফ সরকার,আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে সভাপতি এবিএম সেলিম আহম্মেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।

















