চোরের মায়ের বড় গলা
আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের জবাবে বাংলাদেশ স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে—বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের পর থেকেই যেন আইসিসির চেয়ারম্যান ও ভারতের প্রভাবশালী ক্রিকেট প্রশাসক জয় শাহ পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন।
বাংলাদেশকে সরাসরি হুমকি দিয়ে জয় শাহ বলেন—
“বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
—সূত্র: এএনআই নিউজ।
বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব না দিয়ে আইসিসি উল্টো চাপ সৃষ্টি করছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে। অথচ খেলোয়াড় ও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আইসিসিরই দায়িত্ব। এমন অবস্থায় চাইলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থও হতে পারে।
কিন্তু এখানেই চরম দ্বিচারিতা—একদিকে বাংলাদেশের নিরাপত্তা উপেক্ষা করা, অন্যদিকে আবার হুমকির সুরে “দেখে নেওয়ার” কথা বলা। বিষয়টা যেন এমন দাঁড়িয়েছে, নিজেই অন্যায় করলাম, আবার উল্টো ক্ষতিগ্রস্ত পক্ষকেই ভয় দেখালাম।
এটাই তো সেই প্রবাদ—চোরের মায়ের বড় গলা।

















