রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার,পেনা,ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম | 101 বার পড়া হয়েছে
গফরগাঁওয়ে নির্বাচনী পোস্টার,পেনা,ফুটপাত মুক্ত করনে মোবাইল কোট পরিচালিত 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পৌরশহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার, পেনা অপসারণ ও পৌরশহর এলাকার রাস্তার পার্শ্বে ও ড্রেনের উপর ফুটপাত মুক্ত করণে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করা হয়।

গফরগাঁও উপজেলা কমিশনার ভূমি আমির সালমান রনির এ ভ্রাম্যমান করেন। গফরগাঁও থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভা কর্মকর্তা অভিযান পরিচালনা সহায়তা করেন।প্রশাসনের এই উদ্যোগকে পরবাসী স্বাগতম জানিয়েছেন।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

দিনাজপুরের সেতাবগঞ্জ-এ অবস্থিত মাদ্রাসা-এ উলুমুল হেরা-র উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে ধনতলা হাসপাতাল রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন এবং তাদের পিতাদের মাথায় টুপি পরিয়ে সম্মাননা প্রদান করেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মোতালেব সিয়াম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সফিকুল আলম, মাওলানা আবু তাহের সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, আলতাফুর রহমান, মাওলানা আমিনুল হক, মাওলানা মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ আল সেলিম, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় একটি র‌্যালি বের করা হয়। (১৫ মার্চ) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লাইডের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, দেশে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করেছে। তবে ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীরাও যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে এবং পণ্যের মোড়কে উল্লেখিত তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকতে হবে। ভোক্তারা সচেতন হলে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে। এছাড়া মানসম্মত খাদ্য বিপণন নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তনও প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. ইয়াছিন আলী ও ক্যাবের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সারাংপুর রোডপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সারুফ হোসেন (২২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের রামনগর এলাকার মোঃ আমিরুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি চলাকালীন গোপন সংবাদ পান যে, সারাংপুর রোডপাড়া এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পাওয়ার পরপরই রাত ১২:২০ ঘটিকায় সারাংপুর রোডপাড়া গ্রামস্থ মোঃ রব্বানীর বসতবাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশ।
​পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সারুফ হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম বাদামী বর্ণের হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।
​রাজশাহী জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!