মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

রেহানার ৭ বছর, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:২১ পিএম | 125 বার পড়া হয়েছে
রেহানার ৭ বছর, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত।

দণ্ডিত অন্যরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশীদ আলম। বাকিরা পলাতক থাকায় সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম। খুরশীদ আলমের পক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমান।

জানা গেছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।

ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

চট্টগ্রামের ফটিকছড়িতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকায়।
নিহত উত্তম ওঁরাওয়ের বাবা যোগেজ ওঁরাও জানান, তারা তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলায় একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বিকালে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অন্তত ১৭ জন বরযাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৫ এএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

 

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল এবং শহরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,

ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক রাহেল, ছাত্রদলের শাওন আহমদ, ওহি আম্বিয়া,
মাহদি উল আলম, কাওছার আহমেদ সেবুল, রাহি আহমদ, সাদিকুর রহমান, গোলাম রাব্বি চৌধুরী সিফাত, তানভীর আহমেদ, ইশতিয়াক আম্বিয়া রায়হান, রবিন আহমেদ, মেহরাব মাহিম, ইস্তিয়াক আহমেদ ইদরাক,নাইম আহমেদ, তানভির হুসেন নাইম সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৩ এএম
ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

 

ছাতক থানা পুলিশের অভিযানে ১ টি মোটরসাইকেল এবং ভারতীয় ১হাজার ৩৮০ পিচ ক্রীম সহ ১জন চোরাকারবারী কে গ্রেফতার করা হয়েছে। এদিকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০কেজি গুয়া মৌরির প্যাকেট, ১০০০(এক হাজার) পিচ BETNOVATE Creem ও ১টি ডিআই পিকআপ গাড়ী সহ আরো একজন চোরাকারবারীকে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। দুই আসামীর বিরুদ্ধে পৃথক-পৃথক চোরাচালান মামলা থানায় দায়ের করা হয়েছে। রবিবার রাত পুলিশের পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

আটক আব্দুল করিম (২৬), সিলেট সদরের পশ্চিম কাজল শাহ এলাকার রইয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে ০৯.০৩. ২০২৬ খ্রিঃ তারিখে ছাতক থানার মামলা নং-১৫ (০৩) ২৬ দায়ের করা হয়েছে। আটক আব্দুল করিমের কাছ থেকে ২,৭৬০০০ হাজার টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়

এদিকে আটক মো. জুয়েল আহমদ (২৮) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৭ (০৩) ২৬ দায়ের করা হয়। সে ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার আলীর ছেলে তার কাছ থেকে ৯,৪০,০০০-টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে দুইটি মামলায় মোট উদ্ধার করা মালের মূল্য-১২,১৬,০০০-টাকা।

গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। ##

error: Content is protected !!