বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

বৈরুতে ব্যাপক বিস্ফোরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:৩৯ এএম | 94 বার পড়া হয়েছে
বৈরুতে ব্যাপক বিস্ফোরণ

হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তাদের লক্ষ্য কী ছিল সেটি এখনও স্পষ্ট না। তবে রাজধানীতে বিমানবন্দরের এই দাহিয়েহ এলাকার সীমানা হেজবুল্লাহর শক্ত ঘাঁটি।

অন্যদিকে হেজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে দেশটির দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তাদের সেনাবাহিনী।

আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী এনিয়ে কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে যে তাদের সেনারা সীমান্তের কাছে হেজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের দুই দিক থেকে ইসরায়েলি সেনাদের নিশানা করেছে।

আক্রমণের তৃতীয় দিন বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানিজ সেনাবাহিনীর সৈন্যদের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

সেনাবাহিনী বলেছে, “তাইবেহ গ্রামে লেবানিজ রেড ক্রসের সঙ্গে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চলাকালীন ইসরায়েলি শত্রুর আগ্রাসনের ফলে” প্রথম ঘটনায় একজন সৈন্য নিহত এবং অন্য একজন আহত হয়।

রেড ক্রস জানিয়েছে, তাদের চারজন স্বেচ্ছাসেবকও সামান্য আহত হয়েছে আর তাদের চলাচল জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

আর “ইসরায়েলি শত্রুরা বিনতে জবিল এলাকায় একটি সেনা চৌকিকে লক্ষ্যবস্তু করার পর” আরেক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

লেবাননের সেনাবাহিনী আরও জানিয়েছে, “পোস্টে থাকা কর্মীরা আগুন দেখে সারা দেয়” যা কি না নিজেরা জড়িত না থেকেও কোনো সংঘাতে জড়িয়ে পড়ার বিরল ঘটনা।

মঙ্গলবার সরে যাওয়ার নির্দেশের বিপরীতে তারা সবাই লিটানি নদীর উত্তরে থাকে, যা সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে অবস্থিত।

আক্রমণের আগে ২০০৬ সালে তাদের শেষ যুদ্ধের অবসান ঘটানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজ্যুলেশন অনুসারে ইসরায়েল লিটানি থেকে হেজবুল্লাহর সরে যাওয়ার দাবি জানায়।

বৈরুত থেকে বিবিসির সাথে কথা বলার সময় লেবাননে বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ হলিংওয়ার্থ সেখানকার পরিস্থিতিকে “ভয়াবহ” বলে বর্ণনা করেন।

“দক্ষিণ শহরতলির উপর কালো ধোঁয়া উড়ছে। প্রতিদিন সকালে আমরা যখন কাজে আসা থেকে শুরু করে সারা দিন ধরে আমরা তা দেখি। শহরের চারপাশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে”।

“দক্ষিণে এবং দক্ষিণ শহরতলিতে চলা যুদ্ধ থেকে পালানো মানুষের গাড়ি সব জায়গায় ছড়িয়ে আছে। সবখানে যানজট, মানুষ বাইরে ঘুমাচ্ছে।”

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির লেবাননের কান্ট্রি ডিরেক্টর হুয়ান গ্যাব্রিয়েল ওয়েলস জানান, তার সংস্থার জরিপ অনুযায়ী সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুতদের প্রায় অর্ধেকই ১৫ বছরের কম বয়সী শিশু।

রাজধানীর কেন্দ্রে একটি আবাসিক ভবনে আঘাত হানার ২৪ ঘণ্টা পর বৈরুতে ইসরায়েল সবশেষ বিমান হামলা চালালো। হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থাও বলেছে, হামলায় নিহত নয়জনের মধ্যে তাদের সাতজন ছিলেন।

পরে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানান যে গত তিন দিনে ইসরায়েলি আগুনে ৪০ জনেরও বেশি প্যারামেডিক এবং অগ্নিনির্বাপক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনী হেজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর, অস্ত্র উৎপাদন সাইট, অস্ত্র সংরক্ষণ ব্যবস্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, হেজবুল্লাহকে লক্ষ্য করে দুই সপ্তাহের ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে ১ হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় যুদ্ধে আন্তঃসীমান্ত লড়াইয়ের প্রায় এক বছর পর ইসরায়েল এই আক্রমণ চালিয়েছে। আর এর কারণ হিসেবে বলছে, হেজবুল্লাহর রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে বাস্তুচ্যুত সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে ফিরে আসা তারা নিশ্চিত করতে চায়।

হেজবুল্লাহ একটি শিয়া ইসলামপন্থী সামরিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন যা লেবাননে উল্লেখযোগ্য ক্ষমতার মালিক। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ একে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।

আইডিএফ বৃহস্পতিবারও ঘোষণা করেছে যে তাদের বিমান দক্ষিণ লেবাননে এবং অস্ত্র সংরক্ষণ ব্যবস্থা ও নজরদারি পোস্টসহ ২০০টি হেজবুল্লাহ “সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে” আঘাত করেছে। এতে বলা হয়, বিনতে জবিলের পৌরসভা ভবনে হানা আঘাতে প্রায় ১৫ জন হেজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।

পরে এটি জানায় যে বিমান ও পদাতিক বাহিনী দ্বারা পরিচালিত যৌথ অভিযানের সময় তিন হেজবুল্লাহ কমান্ডারের একটি আবাসন কাঠামো ধ্বংস করা হয়েছে।

হেজবুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে যে তার যোদ্ধারা দিনের বেলায় কিছু সীমান্তবর্তী গ্রামে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি কমান্ডোদের “ব্যর্থ প্রচেষ্টা প্রতিহত করেছে”।

গোষ্ঠীটি আরও বলেছে, তারা সীমান্তের অন্য দিকে “শত্রু জমায়েত” এবং বাড়িগুলোকে লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি উত্তর ইসরায়েলের ভেতরে রকেট নিক্ষেপ চালিয়ে যাচ্ছে।

আইডিএফ বলেছে যে সারাদিনে ইসরায়েলি ভূখণ্ডে ২৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই আটকানো হয়েছে বা খোলা জায়গায় পড়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি বাংলা

মকবুল হোসেন, ময়মনসিংহ

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা

অদম্য নারী পুরস্কার-২০২৫ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

আগামী ০৮ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের সফল নারীদের পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। ময়মনসিংহ বিভাগে প্রতিটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখা দুইজন করে নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা পরবর্তী সভায় চূড়ান্তভাবে একজন করে বাছাই করে ঢাকায় পাঠানো হবে। এক্ষেত্রে প্রত্যেকটি নারীর নির্দিষ্ট ক্ষেত্রে অবদান ও সংগ্রামের ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তুলনামূলক অধিকতর যোগ্য নারীকে সর্বসম্মতিক্রমে বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সারাদেশে বাছাইকৃত নারীদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে আগামী ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

তাসলিমা রত্না

ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা

তাসলিমা রত্না প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা

ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা, ময়মনসিংহের সদর – ৪ আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ মহোদয়
আপনার জন্য শুভকামনা রইল।
গুরুত্বপূর্ণ বিষয়ে নগরী নিয়ে কিছু কথা ব্যক্ত করতে চাই।
আমার এই লেখাটির যাদের দৃষ্টিগোচর হবে অবশ্য শেয়ার করবেন।
১/ প্রথম কথা হলো বর্তমানে এই নগরীর আপনি একজন এমপি হয়েছেন,সেক্ষেএে আমার প্রশ্ন —
২/ নগরীর যানজট নিরসন করতে হবে অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে, অবৈধ ফুটপাত পার্ক দখল মুক্ত করতে হবে।
৩/ নগরীকে মাদক মুক্ত করতে হবে– যদিও মাদক মুক্ত হওয়ার পথে না কারন টাকা খেয়ে পুলিশ প্রশাসন আসামী ছেড়ে দেয়, — এটা নিত্য নৈমিত্তিক ঘটনা।
৪/ বেকার যুবকদের কর্মসংস্হানের ব্যবস্হা করতে হবে,, —
৫ /সব শেষে এটাই বলবো কিছু কিছু পয়েন্টে রাস্তার যে বহালদশা সেটা সংস্কার করতে হবে/ শিক্ষানগরীকে কোন পুঁজিবাদ ইভেন ব্যবসায়ী ক্ষেএে নেওয়া যাবেনা, বরং একজন শিক্ষার্থীকে সঠিক শিক্ষা পাঠদানে গড়ে তুলতে হবে – আর বয়স্ক বাবা মা যাদের কেউ নেই, তাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থল গড়ে তুলতে হবে।
আর সব চেয়ে বড় কথা হলো বিগত বছরে কি হয়েছে,সব দ্বিধাধন্দ ভূলে আমাদের এই নগরীকে অন্যান্য জেলার তুলনায় আরও ডেভেলপ করতে হবে।
থানায় কোন সাংবাদিক দালালি করতে পারবেনা
আর একটা বিশেষ কথা না বলে পারলাম না সেটা হলো
অহিংসার রাজনীতি বন্ধ করতে হবে? চুরি, ছিনতাই ও অরাজকতা লুটপাট থেকে পুলিশ প্রশাসন কে অবশ্য সজাক দৃষ্টিভঙি রাখতে হবে, সেক্ষেএে আপনার ভূমিকা বড় ভূমিকা রাখতে হবে।
ইভেন ময়মনসিংহ বাসি আপনার কাছে এইটুকুর দাবিদার
আমি একজন গণমাধ্যম কর্মী হয়ে একজন সাধারণ মানুষ হয়ে এই কথা বলছি।
এই নগরীর মানুষ একজন সত্যি কারের সেবক হিসেবে, আপনার কি করনীয় আছে, সেই টুকো আমরা শত ভাগ আশাবাদী।
জনগণ আপনাকে ভোট দিয়েছে বলে আজ আপনি জন প্রতিনিধি, তাই আমার এই লেখাটা একটু দৃষ্টিগোচর দিবেন মহোদয়।
আমি ছোট মানুষ আমার মনে এই কথা গুলো ছিলো তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলাম।
বেয়াদবি নিবেননা।
আর একটা বিষয় না বললেই হয়না, এখন আপনার আশেপাশে কিছু অহেতুক সুবিধাবাদী লোক যাতায়াতের মাএা দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে, তাদেরকে একটু দুরে সরিয়ে রাখবেন।

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি ও ওসিকে বান্দরবান পাঠানোর হুমকি: বাগাতিপাড়ায় প্রতারণার অভিযোগে যুবক

বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি ও ওসিকে বান্দরবান পাঠানোর হুমকি: বাগাতিপাড়ায় প্রতারণার অভিযোগে যুবক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা কন্ট্রাক্ট হয়।
পরে নগদ ৫ লক্ষ টাকা অগ্রিম নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে শুভ (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শুভ উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের মো. শাহিন আলীর ছেলে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড় পাঁকা গ্রামের মৃত কানু হাজীর ছেলে সাইফুল ইসলামের স্ত্রী মোছা: জেমি খাতুন (৩৭)-এর কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পাকাঁ কলেজের সভাপতি আবু আব্দুল্লাহ ওরফে বুলবুলের নাম ভাঙিয়ে প্রায় ৫ লাখ টাকা নেন তিনি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দিতে ব্যর্থ হলে বিষয়টি প্রকাশ পায়।
পরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুভ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শুভ জেমি খাতুনের বাড়িতে গিয়ে উল্টো আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি মারার হুমকি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বান্দরবানে বদলি করিয়ে দেওয়ার কথাও বলেন বলে অভিযোগ রয়েছে।

এতে ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
জেমি খাতুন বলেন, “চাকুরির আশ্বাসে আমরা কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছি।
এখন টাকা ফেরত না দিয়ে উল্টো ভয়ভীতি দেখানো হচ্ছে।” জেমি আরও জানান, ঘটনার সময় গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে, যেখানে অভিযুক্তের হুমকিমূলক বক্তব্য রেকর্ড রয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে বাগাতিপাড়ান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম’র মুঠোফোন বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।