শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ভিপি নুরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক: মাহমুদুর রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম | 223 বার পড়া হয়েছে
ভিপি নুরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক: মাহমুদুর রহমান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে “চরম নিন্দনীয় ও রহস্যজনক” আখ্যা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, এই আক্রমণের পেছনে কারা উস্কানি দিয়েছে এবং নির্দেশদাতা কারা ছিলেন, তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরের শারীরিক অবস্থা পরিদর্শন করে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সরকারের দায় এড়ানোর সুযোগ নেই.

ড. মাহমুদুর রহমান বলেন,“হাসপাতালে ভিপি নুরকে দেখে খুব কষ্ট পেয়েছি। তিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ৫ আগস্টের মহান জুলাই বিপ্লবেও তার বীরোচিত ভূমিকা ছিলো। এমন একজন তরুণ রাজনৈতিক নেতার ওপর পুলিশের সদস্য এবং সেনা সদস্যরা একযোগে হামলা চালিয়েছে—এটি চরম নিন্দনীয় ও রহস্যজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারে না। নিশ্চয়ই সরকারের নির্দেশে, কারও অনুমতি বা ইশারাতেই এই হামলা হয়েছে। সরকারের দায়িত্ব হলো, কার নির্দেশে এ আক্রমণ হলো—তা খুঁজে বের করা।”

তিনি আরও বলেন, সরকারকে দ্রুত তদন্ত করে এ ঘটনার রহস্য উদঘাটন করতে হবে, নইলে জনগণের মধ্যে আরও বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়বে।

আমার দেশ সম্পাদক জানান, তিনি শুনেছেন ইতোমধ্যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন—

“বাংলাদেশের জনগণ দ্রুত জানতে চায় এই আক্রমণের নেপথ্যে কারা ছিলো, উস্কানিদাতা কারা। সরকারের উচিত দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট প্রকাশ করা। দীর্ঘসূত্র করা যাবে না।”

ভিপি নুরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মাহমুদুর রহমান জানান,

“নুর এখনো খুবই অসুস্থ। তার ব্রেন হেমারেজ হয়েছে, নাক ও চোয়ালের কয়েকটি হাড় ভেঙে গেছে। মেরুদণ্ডেও গুরুতর আঘাত লেগেছে।”

তিনি মনে করেন, দেশের একজন উদীয়মান রাজনৈতিক নেতার ওপর বিনা উস্কানিতে এ ধরনের আক্রমণ চালানো কেবল নিন্দনীয় নয়, বরং গণতন্ত্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।

ড. মাহমুদুর রহমান জোর দিয়ে বলেন,“এই আক্রমণের দায় সরকারের, আর তাই নুরের চিকিৎসার পূর্ণ দায়িত্বও সরকারকে নিতে হবে। তার উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানো দরকার। আমি আশা করি সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নুরকে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রতা যেন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

“যত দ্রুত সম্ভব যে দেশে উন্নত নিউরো চিকিৎসা হয়—সিঙ্গাপুর বা ব্যাংককে—নুরকে সেখানে পাঠানো উচিত। চিকিৎসক ও পরিবারের সঙ্গে আলোচনা করেই সরকারকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।”

ভিপি নুরের ওপর হামলার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং সাধারণ জনগণও এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করছে।

মাহমুদুর রহমানের মতে, এই আক্রমণ কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত”। তিনি সরকারের প্রতি আহ্বান জানান—যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্য উন্মোচন করে জাতির সামনে সত্য প্রকাশ করা এবং নুরের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!