শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ২ লাখ ডলার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:০৯ পিএম | 114 বার পড়া হয়েছে
প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৮ কোটি ২ লাখ ডলার

সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২ লাখ ডলার।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর আগস্টে দেশে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার। সে হিসাবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সেপ্টেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়া সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

মিলন বৈদ্য শুভ, রাউজান, (চট্টগ্রাম)

রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান, (চট্টগ্রাম), উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম
রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র এই পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত অরুণ পালিত (বাসু), রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাজেদুল ইসলাম (পলাশ), রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশগুপ্ত, সহ-সাধারণ সম্পাদক শ্রীযুক্ত টিপু দে ও হিমাদ্রি পাল ইমন, সাংগঠনিক সম্পাদক শ্রীমান দাশ (শুভ) ও বাপ্পা কুমার দাশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রীমান পাবেল চৌধুরী।
এছাড়াও রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমর কৃষ্ণ দাশ গুপ্ত, শ্রীমান দাশ (শুভ), সাগর দাশগুপ্ত (বাবু), উৎসব মজুমদার, অনিক দাশ (শুভ) ও রুবেল মজুমদার।
বাণী অর্চনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক পার্থ দে, অর্থ সম্পাদক অন্তর মজুমদার, সহ-অর্থ সম্পাদক অভিষেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক বিজয় দে, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় বিশ্বাস ও চৈত্রীকা দে, সাংস্কৃতিক সম্পাদক তীর্থ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক প্রীতম বিশ্বাস ও ঋতু দে, প্রচার সম্পাদক কিশোর দে, সহ-প্রচার সম্পাদক দীপঙ্কর দেবনাথ, নিলয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিপুল সংখ্যক সনাতনী ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রাউজান উপজেলায় ২৫০টিরও বেশি স্থানে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নেতৃত্ব মানে সামনে থাকা নয়, পাশে থাকা

কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ঘিরে সমর্থনের সুর

মো: রাজিবুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম
কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ঘিরে সমর্থনের সুর

নেতৃত্ব মানে শুধু সামনে দাঁড়িয়ে থাকা নয়; বরং মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই প্রকৃত নেতৃত্ব—এমন মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের কলস মার্কা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক শুভানুধ্যায়ী।

তিনি বলেন, একসময় চীনের একটি কাস্টমার কেয়ার প্রতিষ্ঠানে কাজ করার সময় তিনি দেখেছেন, মাঠপর্যায়ে মেয়েরা কাজ করলেও ম্যানেজমেন্ট ও বড় বড় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে ছিলেন পুরুষরা। সেখান থেকেই তিনি উপলব্ধি করেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দায়বদ্ধতাই একজন নেতার আসল যোগ্যতা। এই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, তাইফুল ইসলাম টিপু একজন দায়িত্বশীল ও মানবিক নেতা, যাঁকে মানুষ সবসময় পাশে পাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লালপুর–বাগাতিপাড়া–নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর ভোট প্রচার সংক্রান্ত অনলাইন সংবাদে মন্তব্য করে কবির খান নামের এক ব্যক্তি তাঁর প্রতি সমর্থন জানান। মন্তব্যে কবির খান বলেন, তাঁর জন্ম ঝিনাইদহে এবং বর্তমানে তিনি ঢাকায় বসবাসরত ভোটার। তবে তিনি যদি লালপুরের ভোটার হতেন, তাহলে অবশ্যই কলস মার্কায় ভোট দিতেন।
তিনি আরও বলেন, “আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কাছ থেকে তাইফুল ইসলাম টিপু ভাইকে দেখেছি। তিনি একজন সাদাসিধা, পরোপকারী ও প্রাণপ্রিয় মানুষ। যদিও আমি ঢাকার ভোটার, তবুও তাঁর প্রতি আমার আন্তরিক শুভকামনা থাকবে। লালপুর ও বাগাতিপাড়া’র মানুষ তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন—এটাই আমার প্রত্যাশা।”
এ বিষয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তাইফুল ইসলাম টিপুকে খুব কাছ থেকে চেনেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তাঁকে একজন অভিভাবকের মতো পাশে পেয়েছেন। তাঁর মতে, তাইফুল ইসলাম টিপুর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা।
তিনি বলেন, “যোগ্য, সৎ ও অভিজ্ঞ মানুষকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত। কলস মার্কায় ভোট দিয়ে তাইফুল ইসলাম টিপুকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এটি লালপুর–বাগাতিপাড়া এলাকার মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে।”
শেষে তিনি প্রাণপ্রিয় টিপু ভাইয়ের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম
নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকা থেকে ২৬ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পুরাতন মাইক্রোবাস ঊদ্ধার জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।