শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

✍️ মোঃ আব্দুল কাদের, শিক্ষক ও গবেষক

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পরিণতিঃ পলকের প্রতীকী পতন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:১৯ পিএম | 210 বার পড়া হয়েছে
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পরিণতিঃ পলকের প্রতীকী পতন

বাংলাদেশের রাজনীতিতে ‘তরুণ নেতৃত্ব’ একসময় আশার আলো হয়ে উঠেছিল। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে প্রযুক্তি, উদ্ভাবন ও ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্ন নিয়ে কিছু নেতাকে নিয়ে তৈরি হয়েছিল নতুন প্রত্যাশা। তাদের মধ্যে অন্যতম ছিলেন জুনাইদ আহমেদ পলক। এক তরুণ, মেধাবী ও তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন নেতা হিসেবে তিনি যেমন তারুণ্যের প্রতিনিধি হয়ে উঠেছিলেন, তেমনি সরকারি প্রশাসনেও তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতার বলয়কেন্দ্র। কিন্তু, ২৪-২৫ সালের ধারাবাহিক ঘটনায় তাঁর উত্থানের গল্প এখন রূপান্তরিত হয়েছে পতনের প্রতীকে।
পলকের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক অভিযোগ ওঠে ২০২৪ সালের শেষ দিকে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে নামে এবং আবিষ্কার করে, তাঁর নামে প্রায় ৮.৭৩ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য এবং ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। তদন্তে আরও উঠে আসে, এই সম্পদ তাঁর ২৫টি ব্যাংক অ্যাকাউন্টে ছড়িয়ে আছে, যার মধ্যে কিছু অ্যাকাউন্ট তাঁর স্ত্রী অরিফা জেসমিনের নামে খোলা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) দেশের সব ব্যাংককে তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেয়। এসব তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই জনমনে ক্ষোভ বাড়তে থাকে, যেটি কেবল সামাজিক মাধ্যমে নয়, বরং বাস্তব ময়দানেও প্রতিফলিত হতে থাকে।
তদন্ত চলাকালে পলকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ ওঠে যে, তিনি নাটোর জেলার সিংড়া উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে প্রশাসনিক শক্তি ব্যবহার করেছেন। স্থানীয় সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, দলীয় নিয়ন্ত্রণে পছন্দের প্রার্থীকে জয়ী করতে সরকারি যন্ত্র ব্যবহারের মতো কর্মকাণ্ড তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা ডেকে আনে। অনেক সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি তাঁর আচরণকে “ডিজিটাল ফ্যাসিবাদ” বলেও আখ্যা দেন।
২০২৫ সালের শুরুর দিকে ঢাকার একটি আদালত পলকের জামিন বাতিল করে তাঁকে গ্রেফতারের আদেশ দেন। পরে তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে তাঁর অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আসে। এই ঘটনায় তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক হত্যা চেষ্টার মামলা নতুনভাবে খোলা হয় এবং আদালতে ‘shown arrested’ হিসেবে উপস্থাপন করা হয়।
জুনাইদ আহমেদ পলকের ক্ষেত্রে সবচেয়ে করুণ বিষয় হলো, তিনি হয়তো সত্যিকার অর্থেই একসময় দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করেছিলেন। তাঁর উদ্যোগে কিছু ডিজিটাল প্রজেক্ট বাস্তবায়িত হয়েছিল, যা প্রশংসিত হয়েছিল আন্তর্জাতিক পরিসরেও। কিন্তু যখন সেই প্রজেক্টগুলোতেই স্বজনপ্রীতি, ঘুষ ও নিয়োগ বাণিজ্য ঢুকে পড়ে, তখন জনগণের বিশ্বাস আর থাকে না। তথ্যপ্রযুক্তির ভবিষ্যৎ আশাবাদের বদলে তা হয়ে পড়ে গোষ্ঠীস্বার্থে ভরা অন্ধকার চিত্র।
রাজনৈতিকভাবে এটি একটি বিপজ্জনক বার্তা। জনগণ যাদের সামনে রাখে ভবিষ্যতের রূপকার হিসেবে, যদি তারা অনিয়ম, আত্মসাৎ ও প্রশাসনিক দমননীতির চর্চা করে, তাহলে প্রজন্মের কাছে রাজনীতি হয়ে পড়ে অবিশ্বাস ও ভয়ের জায়গা। পলকের পতন তাই শুধু একজন রাজনীতিবিদের ঘটনা নয়, বরং এটি তরুণ নেতৃত্বের প্রতি এক বড় প্রশ্নচিহ্ন।
পলকের এই ঘটনা প্রবাহ প্রমাণ করে, ক্ষমতা চিরস্থায়ী নয় যখন তা নৈতিকতা থেকে বিচ্যুত হয়, তখন সময়ই তার বিচার করে। আর ইতিহাস কখনো ভুলে না। আজ তিনি কারাগারে, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, স্থাবর সম্পত্তি জব্দ, জনসমর্থন মুখ থুবড়ে পড়েছে। এগুলো সবই রাজনৈতিক অহংকারের চূড়ান্ত ধ্বংসের পূর্বাভাস।
পরিশেষে, এখানে একটি বার্তাই স্পষ্ট হয়ে উঠে যে, ক্ষমতা যত বড়ই হোক না কেন, যদি তা সেবার চেয়ে দখলের হাতিয়ার হয়ে ওঠে, তবে তার পতন অনিবার্য। ইতিহাস তার প্রমাণ বহন করে, এবং জুনাইদ আহমেদ পলক হয়ে আছেন তার নতুনতম প্রতীক।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!