সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

খৈয়াছড়া ঝর্ণা বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২১ এএম | 139 বার পড়া হয়েছে
খৈয়াছড়া ঝর্ণা বন্ধ ঘোষণা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। একদিন আগে ঝর্ণার উপর থেকে পাথর পড়ে মারা যায় এক ব্যাংক কর্মকর্তা। এর পরের দিন সংস্কারের জন্য ঝর্ণাটি বন্ধ ঘোষণা করা হলো।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সংস্কার কাজের কথা জানিয়ে ঝর্ণায় প্রবেশে সাময়িক বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

তবে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝর্ণা জনসাধারণের জন্য খোলা থাকবে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম জানান, সংস্কারের জন্য খৈয়াছড়া ঝর্ণা কয়েকদিন বন্ধ থাকবে। ঝর্ণার পানির সাথে বড় পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। যে কারণে ঝর্ণা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলবে।

তিনি আরও জানান, ঝর্ণায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমণ করলে যে কোন বিপদ থেকে পর্যটক রক্ষা পাবে।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র।  সকালে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে তারা দুই ভাই বের হন। যাত্রা পথে সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিতরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার পর পরই স্থানীয়রা কাভাড ভ্যাসহ চালককে আটক করে। খবর পেয়ে কাভার্ড ভ্যান জব্দ করে চালকসহ থানায় নিয়ে আসা হয়।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়

চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

নাছিম মৃধা, বাগেরহাট প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতা মোঃ রবিউল ইসলাম (রবি) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-এ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসীর অনুরোধ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ রবিউল ইসলাম (রবি)। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে চিতলমারী উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অনেকেই তাকে এলাকার সাধারণ মানুষের “নয়নের মণি” হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম (রবি) বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিতলমারীকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোঃ রবিউল ইসলাম (রবি) নির্বাচনে অংশ নিলে চিতলমারী উপজেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সাঁথিয়ায় তেঁতুল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর ছেলে জয়নাল আলী মুন্সী (৬০)।

পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার বিকালে জয়নাল মুন্সী মাঠে থেকে বাড়িতে আসেন। এসময় পরিবারের প্রয়োজনে তিনি তেঁতুল সংগ্রহের জন্য গাছে উঠেন। গাছে উঠার পর হঠাৎ করে জয়নাল মুন্সী মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে দ্রুত রাজশাহী হাসাপাতালে নেবার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মুন্সী মৃত্যু বরণ করেন।

পরিবারের উপার্জন শীল একমাত্র ব্যক্তির মুত্যুত শোকের মাতম পড়ে পরিবারে।

error: Content is protected !!