শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের পক্ষে ইউএনওর সাথে নেতাদের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:০০ পিএম | 256 বার পড়া হয়েছে
মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের পক্ষে ইউএনওর সাথে নেতাদের শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের পক্ষে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার সদ্য যোগদানকৃত ইউএনও মিনহাজুল ইসলামের সাথে বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন। মঙ্গলবার শেষ বিকেলের দিকে নির্বাহীর দপ্তরে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আরশাদ আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক ফিরোজ, সাবেক ছাত্রদল নেতা সুলতান আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান, পৌর বিএনপি নেতা বাদল, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মূর্তুজা, জেলা যুবদল নেতা রাশেদুল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা (অব:) মেজর জেনারেল শরীফ উদ্দিনের পক্ষে সালাম পৌঁছে দিয়ে বর্তমান সরকারের দেশ সংস্কারসহ, আগামী শারদীয় দূর্গা পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম
নবীগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক-২ 

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর এলাকা থেকে ২৬ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারি আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পুরাতন মাইক্রোবাস ঊদ্ধার জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সহ দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।