বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:১৫ এএম | 166 বার পড়া হয়েছে
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

সৌন্দর্যপিয়াসী নারীদের ত্বকচর্চা অতি জরুরী একটা বিষয়। ত্বকের রূপচর্চায় কিন্তু দু’টি ভিন্ন রুটিন আছে, দিন ও রাতভেদে এই দু’টি রুটিন। এই রুটিন ত্বককে সুরক্ষিত ও উজ্জ্বল রাখতে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, জেনে নেওয়া যাক, দিন ও রাতের ত্বকচর্চার রুটিন কেনো আলাদা। আর এই রুটিন কীভাবে ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ধরে রাখে।
দিনের বেলায় ত্বকচর্চার রুটিন :
সকালে দিন শুরুর প্রস্তুতির মতোই শরীরের ত্বকচর্চার রুটিনও ত্বককে সারা দিনের জন্য প্রস্তুত করে। এটি রাতে ত্বকে জমা হওয়া ময়লা ও তেল থেকে ত্বককে মুক্ত করে। তেমনি সূর্যের আলো ও দূষণ থেকে সুরক্ষা দেয়।
দিনের রুটিন ত্বকচর্চায় প্রথমে ত্বককে সুন্দর করে পরিষ্কার করতে হবে, ত্বক থেকে যেনো অতিরিক্ত ময়লা ও তেল দূর হয়। এক্ষেত্রে ত্বকের ধরন অনুযায়ী একটি নরম ক্লিনজার বা হাইড্রেটিং ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে। আর সকালে টোনারের ব্যবহারে ত্বকের গভীর স্তরও হাইড্রেট থাকে। পাশাপাশি স্পট ক্রিম বা অ্যান্টি – অক্সিডেন্ট সিরাম ব্যবহার করলেও বেশ উপকার পাওয়া যায়।
অন্যদিকে, হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ক্রিম ত্বককে দেয় সারা দিনের সজীবতা। দিনের রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সানস্ক্রিন। এটি মানবদেহের ত্বককে আলট্রাভায়োলেট রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। প্রিম্যাচিউর এজিং ও হাইপারপিগমেন্টেশন প্রতিরোধ করে। তাই একটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিতে হবে। এর এসপিএফ ৩০ বা তার বেশি হতে হবে।
রাতের ত্বকচর্চার রুটিন :
সকালের ত্বকচর্চার রুটিন যেভাবে ত্বককে দিনের জন্য প্রস্তুত করে, তেমনি রাতের রুটিনও ত্বকের ক্ষতি মেরামতের কাজ করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, রাতে ত্বক নিজে থেকেই একধরনের মেরামতপ্রক্রিয়া পরিচালনা করে। তাই এই সময় সঠিক পণ্য ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
রাতে মেকআপ, সানস্ক্রিন ও অন্যান্য উপাদান দূর করতে ডাবল ক্লিনজিং করা যায়। এরপর ত্বকের ধরন বুঝে উপযুক্ত সিরাম ব্যবহার করতে হবে। এটা ত্বকে আর্দ্রতা প্রদান করে। পাশাপাশি চোখের চারপাশের সূক্ষ্ম ত্বকের জন্য বিশেষ আইক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বকের ফোলা ও কালচে ভাব কমায়।
ত্বকের ফটোসেনসিটিভিটি :
ত্বকের রূপচর্চার ক্ষেত্রে ফটোসেনসিটিভিটির বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। রেটিনল সূর্যালোকে ত্বকের সংবেদনশীলতা বাড়ায়। এই কারণে, এসব উপাদান সাধারণত রাতে ব্যবহার করা উচিত। দিনের বেলায় এইসব উপাদানের ব্যবহার এড়িয়ে চলতে হবে, যদি না উচ্চ এসপিএফ সানস্ক্রিন ব্যবহার করা হয়।
মনে রাখতে হবে – ত্বক পরিচর্যা কেবল ত্বক পরিষ্কার করার ব্যাপার কিন্তু নয়। বরং এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে। তাছাড়া ত্বকের বাইরের ক্ষতিকারক উপাদান থেকে ত্বকের সুরক্ষা নিশ্চিত করার জন্যও অপরিহার্য। সাধারণত আমরা ত্বকসেবা মানে বুঝি ক্লিনজিং, ময়েশ্চারাইজিং ও সানস্ক্রিন। এসবের বাইরেও দিনের বেলায় এবং রাতের ত্বকচর্চার জন্য নির্দিষ্ট রুটিন অনুসরণ করা প্রয়োজন। এটা ত্বককে অভ্যন্তরীণ দীপ্তি দেয়। নিজের ত্বকের প্রতি সব সময় যত্নশীল হতে হবে। এই এই জন্য মূলত: দিনে ত্বক সুরক্ষিত রাখতে হবে এবং রাতে ত্বক পুনরুদ্ধার করতে হবে। এতে ত্বক সব সময় সুস্থ, দীপ্তিময় ও সুন্দর থাকে।
মডেল : অধরা খান

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।