সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সাকিব বিতর্কে যা বললেন আসিফ নজরুল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১:১৮ পিএম | 162 বার পড়া হয়েছে
সাকিব বিতর্কে যা বললেন আসিফ নজরুল

নিরাপত্তাঝুঁকির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের স্কোয়াড থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিবের। এমন অবস্থায় ক্রিকেটাঙ্গনে সাকিবকে নিয়ে বিতর্ক চলছে।

কয়েকদিন ধরে কঠোর অবস্থান নিতে দেখা গেছে সাকিব বিরোধীদের। মিরপুরে স্টেডিয়াম এলাকায় মিছিল করছে তারা। স্টেডিয়াম জুড়ে হয়েছে দেয়াল লিখন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

অন্যদিকে, দেশের মাটিতে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তার ভক্ত-সমর্থকরা। একই সঙ্গে তারা চার দফা দাবি তুলে ধরে তা ২৪ ঘন্টার মধ্যে বাস্তবায়নের দাবিও জানান তারা।

সাকিবকে নিয়ে চলমান বিতর্কের মধ্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।’

গত বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই।…হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। শুধু তো রাজনীতি না, এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, ঘরে ঘরে কষ্ট, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে এনজয়িং মাই লাইফ ইন…কোন জায়গায় জানি। এটা সম্ভব একটা মানুষের পক্ষে?’

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘এ ছাড়া (সাকিবের) যেসব আচরণ জুয়া, বেটিং (বাজি), উচ্ছৃঙ্খল আচরণ… মানে একটা… এবং মাঝে মাঝে মনে হয় জানেন, এটাও হয়তো কেউ কেউ ভাবতে পারেন, আমি বাড়িয়ে বলছি, আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছিল, যে এই রাষ্ট্রযন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার কোনো শাস্তি হবে না। এটা তো অনেক মানুষকে বিভ্রান্ত করে। তাকেও করেছে আর কি। মায়া লাগে। কিন্তু তার প্রতি যখন মানুষ যে ক্ষোভ দেখায়, সে ক্ষোভটা আমার একটুও অযৌক্তিক লাগে না।’

প্রসঙ্গত, দুই দিন পরই মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে ছিল সাকিব আল হাসানের নাম। তাঁর জায়গায় বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি।

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়

চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

নাছিম মৃধা, বাগেরহাট প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতা মোঃ রবিউল ইসলাম (রবি) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-এ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসীর অনুরোধ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ রবিউল ইসলাম (রবি)। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে চিতলমারী উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অনেকেই তাকে এলাকার সাধারণ মানুষের “নয়নের মণি” হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম (রবি) বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিতলমারীকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোঃ রবিউল ইসলাম (রবি) নির্বাচনে অংশ নিলে চিতলমারী উপজেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
সাঁথিয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সাঁথিয়ায় তেঁতুল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হোসেন আলী মুন্সীর ছেলে জয়নাল আলী মুন্সী (৬০)।

পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার বিকালে জয়নাল মুন্সী মাঠে থেকে বাড়িতে আসেন। এসময় পরিবারের প্রয়োজনে তিনি তেঁতুল সংগ্রহের জন্য গাছে উঠেন। গাছে উঠার পর হঠাৎ করে জয়নাল মুন্সী মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে দ্রুত রাজশাহী হাসাপাতালে নেবার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মুন্সী মৃত্যু বরণ করেন।

পরিবারের উপার্জন শীল একমাত্র ব্যক্তির মুত্যুত শোকের মাতম পড়ে পরিবারে।

দিঘলিয়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১২ পিএম
দিঘলিয়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিনসহ আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকদ্রব্য আমদানি ও কেনাবেচা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের দিন সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সাথে সাথে তা নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিকালীন সময়ে বিভিন্ন ঘাটে নির্ধারিত টোলের বেশি আদায় করা যাবে না বলেও জানানো হয়েছে। অতিরিক্ত টোল আদায়কে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এদিকে সড়কে খোলা ট্রাক বা পিকআপে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দিঘলিয়ার প্রতিটি খেয়াঘাটে নৌকাতে ১৫ জনের বেশি উঠানো যাবে না।

ঈদের জামাতে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ লক্ষ্যে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট এবং দিঘলিয়া, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা পুলিশ সার্বিক দায়িত্ব পালন করবে।

error: Content is protected !!