বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

আজও তবু কি ভুলতে বসেছি চব্বিশের স্বাধীনতা?

“তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:২৫ পিএম | 239 বার পড়া হয়েছে
“তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনায়

সারাবিশ্বে যুব আন্দোলনের ইতিহাস আবহমান, যা সামাজিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক পরিবর্তনের একটি প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। এই আন্দোলনগুলি প্রায়শই সামাজিক অসাম্য, অধিকারের লঙ্ঘন, এবং স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গড়ে উঠেছে। ১৮ শতকের সামাজিক অসাম্য, ধর্মীয় অসহিষ্ণুতা, এবং স্বৈরশাসনের বিরুদ্ধে ফ্রান্স বিপ্লব, ২০ শতকের রাজতন্ত্রের বিরুদ্ধে রুশ বিপ্লব, ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে আমেরিকায় আফ্রিকান আমেরিকান যুবকদের ন্যায়বিচার এবং সমান অধিকারের পক্ষে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বে সিভিল রাইটস বিপ্লব, ১৯৬৮ সালে ইউরোপের বিভিন্ন দেশে যুবকরা সামাজিক পরিবর্তনের দাবিতে গণ আন্দোলন, এমনকি বাংলাদেশে ৫২ এর ভাষা আন্দোলনেও তারুণ্যের অবদান অনস্বীকার্য। আজও সারা পৃথিবী স্মরণ করে বাংলার সালাম, জব্বার, রফিক, বরকতদেরকে।যুগে যুগে কোন দেশ ও জাতি যখন বৈষম্য ও দুর্গতির শিকার হয়, তখন এই তারুণ্যের শক্তিই সেই দুর্গতি নাশের জন্য রক্তস্নাত লাশের মিছিলে শামিল হয় যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জিত হয়।
এবার বাংলাদেশ নামক স্বাধীন মানচিত্রের দিকে দৃষ্টিপাত করা যাক। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করার পর আমাদের মাতৃভূমি বাংলাদেশ একটি সম্ভাবনাময় জাতি হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন বাস্তবায়নের মূল চালিকা শক্তি হল এদেশের তরুণ প্রজন্ম। তারুণ্য মানেই প্রযুক্তির নবজাগরণ, সমস্যা সমাধানের সৃজনশীলতা ও বৈষম্যের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক যা প্রমাণিত হয়েছে ৭১ এর মুক্তিযুদ্ধে, ৯০ এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে এবং ২৪ এর ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে।
কেন এই জুলাই, ২৪ এর ছাত্র জনতার বিপ্লব? কেনই বা তাদের বিদ্যালয় ছেড়ে লাশের মিছিলে যোগদান? কিইবা ছিলো এর প্রেক্ষাপট? এদেশের ক্ষমতা লিপ্সু শাসক যখন গণতন্ত্রের কবর রচনা করে “জনগণ সকল ক্ষমতার উৎস” শীর্ষক মূলনীতি ভূলুণ্ঠিত করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকার গঠণ করে, একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে সকল বিরোধী দলের বিরুদ্ধে যখন গুম-খুন ও দমন-পীড়ন নীতি প্রতিষ্ঠা করে, দেশের সুস্থধারার রাষ্ট্র যন্ত্রগলোকে ভয়ভীতি প্রদর্শন করে যখন অসুস্থ ও কুলোসিত করে ফেলে, আইনের শাসন যখন নিভৃতে ক্রন্দন করে, উন্নয়নের নামে যখন দেশের অর্থ বিদেশে পাচার করে দেশকে রিজার্ভশূণ্য করে ফেলে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে যখন দলীয়করন নিশ্চিত করা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যখন সন্ত্রাসদের অভয়ারণ্যে পরিনত হয়, তথাকথিত নিষিদ্ধ ছাত্রলীগের নিকট যখন সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি হয়ে যায়, তখন এই জাহিলিয়াতের কালো থাবা হতে মুক্তি লাভের আশায় সকল তরুণ ছাত্র জনতা শহিদি তামান্না বুকে নিয়ে ঝাপিয়ে পড়ে ঐ স্বৈরাচার সরকার পতনে এবং একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে। তাদের এই আত্নত্যাগের বিনিময়ে পাওয়া একটি নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে আজ আমরা সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সেই তরুনদের স্মরণে তারুন্য উৎসব উৎযাপন করতে পারছি। স্যালুট সেই তরুনদের।স্যালুট জানাই বাংলাদেশের নতুন স্বাধীনতা দিগন্তে চির অম্লান হয়ে থাকা আবু সা্ঈদ, মুগ্ধসহ সকল শহীদদের।
২১ শতকের বিজ্ঞান ও প্রযুক্তির উন্মুক্ত আবহে বেড়ে উঠা বর্তমান তরুনরা সাম্য, সভ্যতা, প্রকৃত স্বাধীনতা, অর্থবহ আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সুচারুভাবে পরখ করতে শিখেছে।তারা আজ ভাবতে শিখেছেঃ
‘আজ নেই বর্গি, ইংরেজ আর পাক হানাদার,
আজও তবু কেন আমার মনে শূন্যতা, হাহাকার?
আজও তবু কি একাত্তরের রক্ত যাবে বৃথা?
আজও তবু কি ভুলতে বসেছি চব্বিশের স্বাধীনতা?’

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঝালকাঠি সরকারি কলেজ রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক রুবেল খানের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি রেজাউল করিম, ‘ঢাকার সময়’ ও ‘চ্যানেল এস স্যাভেন’-এর স্টাফ রিপোর্টার শংকর দাস পবন, সাংবাদিক বাবুল মিনা,মাহাবুবুর রহমান, কামরুজ্জামান সুইটসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, মানুষের সুখ-শান্তি এবং পেশাজীবী সাংবাদিকদের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম
ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন চালু থাকবে। ১৬ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী এ ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় ১০ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রবাসীরা জরুরি প্রয়োজনে দেশের ভেতর থেকে টোল-ফ্রি ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে ‍+৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন এবং প্রাপ্ত তথ্য নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন বলে জানানো হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম
মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যেই দেশে আনা হয়েছে। অন্য চারজনের মরদেহও দেশে আনার জন্য কাজ করছে সরকার।’ এ ছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে প্রবাসীদের নিরাপত্তায় সরকার কাজ করছে বলে তিনি জানান।

আজ বুধবার দুপুরে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের ঈদ উপহার বিতরণী আয়োজনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় তেল, গ্যাস ও খাদ্য সামগ্রী নিয়ে যে সংকটের কথা ছিল, তা কিন্তু নেই। তেল বা খাদ্য সামগ্রীর দাম কিন্তু বাড়েনি। প্রধানমন্ত্রী সব বিষয়ে খোঁজ রাখছেন এবং সকল বিষয়ে সমাধান করছেন। এ ছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কষ্টের মধ্যে রয়েছেন, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও কাজ করছে সরকার। সেই সঙ্গে তারা যাতে সেখানে নিরাপদে থাকতে পারেন, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

ঈদে রাজধানী থেকে মানুষ যাতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারে, তার সকল ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ইতিমধ্যেই মানুষ ঘরে ফিরছে কোনো ভোগান্তি ছাড়াই। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা খোঁজ খবর রাখছেন, সরেজমিনে গিয়ে পরিদর্শন করছেন। আমরা আশা করছি সকলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারবে।

এর আগে জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে ঈদুল ফিতরের উপহার হিসেবে সহস্রাধিক অসহায় মানুষের হাতে শাড়ি-কাপড় তুলে দেন প্রতিমন্ত্রী।

error: Content is protected !!