মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সাঘাটায় সাংবাদিক সোলায়মান আলীর স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত
গাইবান্ধার সাঘাটায় মোহনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক প্রয়াত সোলায়মান আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।
সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে এবং ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান রাঙার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, ‘করতোয়া’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি প্রতীক ওমর, ‘যুগান্তর’ পত্রিকার জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, মাছরাঙ্গা টিভির আফরোজা লুনা, মাইটিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেন এবং ‘করতোয়া’ মুঞ্জুর হাবীব মঞ্জু, ‘বগুড়া বার্তার’ সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীন, এশিয়া পোস্টের জাহিদ খন্দকার, সরেজমিন পত্রিকার ক্রাইম রিপোটার বরুণ কুমার সিং জেলা প্রতিনিধি আবু তাহের, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আনছারুজ্জামান ,আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ইয়ামিন হাসান প্রমুখ।
বক্তারা প্রয়াত সাংবাদিক সোলায়মান আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।














