বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা

চাকরির প্রলোভনে ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৩৮ পিএম | 48 বার পড়া হয়েছে
চাকরির প্রলোভনে ১৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৩ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবক।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ আবু হানিফ তুহিন, পিতা- আবুল কালাম আজাদ, সাং- থৈকরেরপাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা জানান, মোঃ সবুর হোসেন, মোছাঃ শাপলা বেগম ও মোছাঃ সামিয়া আক্তার নামের তিন ব্যক্তি তাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত জুনিয়র ফিল্ড অফিসার পদে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখান।

তিনি অভিযোগ করেন, প্রায় ১১ মাস পূর্বে ওই তিনজন ব্যক্তি ভুয়া নিয়োগপত্র প্রদান করে তার নিকট থেকে ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তার চাকরিটি ভুয়া বলে প্রমাণিত হলে তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে স্ট্যাম্পে লিখিত চুক্তি প্রদান করেন।

কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও তারা টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ২৬ মার্চ ২০২৬ তারিখে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধরের হুমকি দেন। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও হুমকি প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন।

ভুক্তভোগী আরও জানান, উক্ত ঘটনার একাধিক স্থানীয় সাক্ষী রয়েছেন, যারা বিষয়টি সম্পর্কে অবগত।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন, ঘটনাটি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে তার কষ্টার্জিত অর্থ উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০৩ এএম
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

গাজীপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন, তাৎপর্যপূর্ণ ও পেশাগত চেতনায় সমৃদ্ধ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৩১’শে মার্চ ২০২৬) মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাবাহ্ গার্ডেন রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপনের সঞ্চালনায় ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী, সহ-সভাপতি শামীম আল মামুন, চ্যানেল এস এর সাংবাদিক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল পাশা, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন সাগর, সাংবাদিক দুর্জয়, সাংবাদিক বিলকিস, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এনামুল হক প্রমুখ। এ সময় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ, পেশাগত দায়বদ্ধতা, সংবাদ পরিবেশনের নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনমত গঠনের শক্তিশালী হাতিয়ার। বক্তারা আরো বলেন, স্বাধীনতার চেতনা লালন এবং সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে শহিদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

চয়ন কুমার রায় লালমনিরহাট

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০১ এএম
লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) বাংলাদেশ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

​জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব স্থগিত করে দেয়। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন জেলা প্রশাসক (ডিসি)। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এই পদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

​নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পীরগঞ্জ উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. আরফান আলী, ঠাকূরগাঁও প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০০ এএম
পীরগঞ্জ উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৩১ মার্চ মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেণ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এনজিও প্রতিনিধিদের সাথে পরিচয় পর্ব ও প্রকল্প সম্পর্কে অবগত হন।

error: Content is protected !!