শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মঈনউদ্দিন, চট্টগ্রাম

হালিশহর সর্বস্তরের ভাইবোন সমন্বয়ে ঈদুর ফিতরের নামাজ সকাল ৯টায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম | 44 বার পড়া হয়েছে
হালিশহর সর্বস্তরের ভাইবোন সমন্বয়ে ঈদুর ফিতরের নামাজ সকাল ৯টায়

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ । আল্লাহু আকবর আল্লাহু আকবর লাইলাহা ইল্লেলাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ। আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্রগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের নামাজ ফইল্যাতলী বাজার পি এইচ আমীন একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গণে আগামীকাল সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে। যেখানে নামাজ আদায় করবেন বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও মানবতার রাজনীতির প্রবর্তক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। উক্ত জামাতে মা—বোনদের ও আলাদা ব্যবস্থা থাকবে। অত্র এলাকায় মা—বোনদের নিয়ে সম্মলিত ভাবে ইহাই একমাত্র জামাত। উক্ত ঈদুল ফিতর এর নামাজ, দোয়া—মুনাজাত পরিচালনা করবেন হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ, ও সালাতু ছালাম পরিচারনা করবেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। ঈমানদার ভাইবোন সবার প্রতি আসন্ন ঈদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় ময়দানে ঈদের নামাজ আদায় দোয়া মুনাজাত ও সালাতু সালামে শরীক হয়ে সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে সমগ্র বিশ্ব মন্ডলির মুক্তি সাধনায় দোয়া কামনায় আপনার উপস্থিতি একানÍ কামনা করছি।

বিনিত
(মঈনউদ্দিন,মনি)
সাধারন সম্পাদক
আহলে সুন্নাত ঈদ জামাত ঊদযাপন পরিষদ
হালিশহর থানা শাখা, চট্রগ্রাম।
মোবাইল: ০১৭১৪৪০৭৫৩৩

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!