শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মোঃ হামিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

রাজারহাটে প্রশাসক নিয়োগে নতুন করে আলোচনায় মাহাবুর রশিদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম | 11 বার পড়া হয়েছে
রাজারহাটে প্রশাসক নিয়োগে নতুন করে আলোচনায় মাহাবুর রশিদ

রাজারহাট উপজেলায় প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে এক পরিচিত মুখ—মোঃ মাহাবুর রশিদ (বাবু)। সম্প্রতি স্থানীয় একটি আলোচনাসভায় প্রশাসক হওয়ার আগ্রহ প্রকাশ করার পরপরই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এর পর থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে প্রশাসক হিসেবে দেখার প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে।
মাহাবুর রশিদ (বাবু) সাবেক ছাত্রদল রাজারহাট উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি উপজেলা ছাত্রদলের অন্যতম কাণ্ডারী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি রয়েছে।
তিনি প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল হাসেমের ছোট ভাই, যা তার পারিবারিক পরিচিতিকেও আরও সমৃদ্ধ করেছে। বর্তমানে তিনি সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা খাতে তার অবদান ও নেতৃত্ব ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।
এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ ব্যক্তি হিসেবে মাহাবুর রশিদ (বাবু) প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম। তারা মনে করেন, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে উপজেলা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে রাজারহাটবাসী।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!