শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন

ঈদ সামগ্রী বিতরণকে ঘিরে বিশৃঙ্খলা: দায়িত্বপ্রাপ্তকে কেন্দ্র করে উত্তেজনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম | 18 বার পড়া হয়েছে
ঈদ সামগ্রী বিতরণকে ঘিরে বিশৃঙ্খলা: দায়িত্বপ্রাপ্তকে কেন্দ্র করে উত্তেজনা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এক মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ৫২ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলের ওপর। সংশ্লিষ্ট মহলের মতে, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ভিত্তিতেই তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।কিন্তু দুঃখজনকভাবে, একটি ইতিবাচক ও মানবিক উদ্যোগকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ সামগ্রী বিতরণের দায়িত্ব না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছু ব্যক্তি অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি করেন এবং পরিবেশ অস্থিতিশীল করে তোলেন। এতে করে সাধারণ উপকারভোগীদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয় এবং পুরো কর্মসূচির সুশৃঙ্খল পরিবেশ ব্যাহত হয়।

সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যক্তিগত অসন্তোষ ও প্রতিযোগিতামূলক মনোভাব থেকে এ ধরনের আচরণ কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং জনকল্যাণমূলক কার্যক্রমের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের অসহিষ্ণুতা ও অস্থিরতা গণতান্ত্রিক চর্চার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনীতি কখনোই ব্যক্তিস্বার্থ বা পদ-পদবী লাভের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। একটি মানবিক কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করা রাজনৈতিক অপরিপক্বতা ও দায়িত্বহীনতার পরিচয় বহন করে।
বিশ্লেষকরা আরও বলেন, এ ধরনের ঘটনাগুলো জনমনে নেতিবাচক প্রভাব ফেলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা সৃষ্টি করে। যেখানে ঈদের মতো একটি ধর্মীয় ও আনন্দঘন উৎসব উপলক্ষে মানুষের মুখে হাসি ফোটানোর কথা, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি—যেখানে ব্যক্তি নয়, প্রাধান্য পাবে জনগণের কল্যাণ এবং উন্নয়নের ধারাবাহিকতা।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!