মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট: ৪ দোকানিকে জরিমানা

MD. ABDUL AZIZ
MD. ABDUL AZIZ - MANAGING EDITOR, BANGLADESH প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২:২১ পিএম | 76 বার পড়া হয়েছে
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট: ৪ দোকানিকে জরিমানা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৪০ ধারায় জুয়েল বস্ত্রবিতানে ৫ হাজার টাকা এবং অন্যান্য আরও তিনটি দোকান মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় তাকে সহযোগিতা করেন পুলিশ প্রশাসনের সদস্যরা। অভিযানের সময় উপস্থিত ক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয় এবং সকল দোকানিকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করলে বা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জিকে রউফঃ

সংবাদ প্রকাশের জেরে সেই ওহাব সাংবাদিককে জারজ বলে আখ্যায়িত

জিকে রউফঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪৯ পিএম
সংবাদ প্রকাশের জেরে সেই ওহাব সাংবাদিককে জারজ বলে আখ্যায়িত

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে দলীয় অফিস নির্মাণের জন্য সংগৃহীত অর্থ আত্মসাৎ, রাস্তার গাছ কেটে বিক্রি করা এবং নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে আব্দুল ওহাবের কাছে জানতে চাইলে সাংবাদিকেও সাথেও অসৌজন্য মূলক আচরণ ও হুমকি ধামকি প্রদান করে, এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে লক্ষীচাপ ইউনিয়নে বিএনপির নিজস্ব কোনো দলীয় অফিস নেই। এ কারণে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে একটি দলীয় অফিস নির্মাণের উদ্যোগ নেন। বিএনপি নেতা শহীদ গোলাম রাব্বানীর বাসস্থানের পাশেই অফিসটি নির্মাণ করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করা হয়।

অভিযোগ উঠেছে, সংগৃহীত ওই অর্থের দায়িত্বে থাকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাব দীর্ঘদিন অতিবাহিত হলেও দলীয় অফিস নির্মাণের কোনো উদ্যোগ নেননি। বরং তিনি টাকা আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকেরা আরও অভিযোগ করেন, দলীয় অফিসের টাকা সম্পর্কে জানতে চাইলে আ. ওহাব বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে সাধারণ কর্মীদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কেটে বিক্রি করা, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে অর্থ আদায় করা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি নানা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করেছেন।

ইউনিয়নের কয়েকজন প্রবীণ নেতা-কর্মী দাবি করেন, ইউনিয়ন বিএনপির দায়িত্বে থাকলেও অতীতে আ. ওহাবের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহল বলছে, এসব অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে অভিযুক্ত নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

এদিকে লক্ষীচাপ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে যদি দলীয় অফিস নির্মাণের দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হয়, তবে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে তারা জেলা প্রশাসন ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত একটি রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে আরও চমকপ্রদ তথ্য আসছে দ্বিতীয় প্রতিবেদনে।

 

নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত

লামায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

শাহাদাত হোসেন বাপ্পি, বান্দরবান প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম
লামায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা। এই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন জনাব দীপন দেওয়ান মাননীয় মন্ত্রী পার্বত্য বিষয় মন্ত্রণালয় ।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “পারিবারিক জীবনমান নিশ্চিত করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। তিনি তার বক্তব্যে বলেন, লামা উপজেলার প্রতিটি যোগ্য পরিবার যাতে এই সুবিধার আওতায় আসে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পুরো সমাজের চিত্র বদলে যাবে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পাইলটিং পর্যায়ের এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এই কার্ড বিতরণ নিশ্চিত করা হবে।

‎ফরহাদ রহমান

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎ফরহাদ রহমান প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম
কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

HUMAN AID INTERNATIONAL (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) কক্সবাজার জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎৯ মার্চ ২০২৬, সোমবার বিকেল ৩ ঘটিকায় কক্সবাজারের হোটেল আলগনি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।

‎সদস্য সালাউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম।

‎এ সময় বক্তব্য রাখেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, সহ-সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ বেলাল,সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এন. আলম, টেকনাফ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, হিউম্যান এইড কক্সবাজার জেলা কমিটির যুগ্ম অর্থ সম্পাদক নাছিমা আক্তার,সহ-আইন বিষয়ক সম্পাদক শহীদুল হক জনি,পরিকল্পনা সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মোঃ রাসেল আলী তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নেশা জিন্নাত,শিশু বিষয়ক সম্পাদক আব্দু রহিম বাবু,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোকছুদ আলম,সহ-সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন হিরু।

‎এ সময় উপস্থিত ছিলেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা সদস্য মোহাম্মদ রাসেল, আফতাব হোসেন আশিক, সোলতান আহমদ, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, সালাউদ্দিন, আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

‎বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সবসময় মানুষের পাশে থাকবে।

‎সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, সমাজের অন্যায়-অবিচার, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

error: Content is protected !!