মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

উখিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

SIRAJUL KABIR BULBUL
SIRAJUL KABIR BULBUL - UKHIYA (COX’SBAZAR) CORRESPONDENT, COX’SBAZAR প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম | 56 বার পড়া হয়েছে
উখিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বেশ গুরুত্বের মধ্য দিয়ে (১০ মার্চ) সকাল ১০ টায় উবখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে একটি চমকপ্রদ শোভাযাত্রার মধ্যে দিয়ে শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তার অংশ গ্রহণে অনুষ্টানের শুভসূচনা হয়। পরে শোভাযাত্রাটি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন কার্যালয়ে গিয়ে থামে।
এই সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও দূর্যোগ ব্যবস্থাপনা উখিয়া উপজেলা টিমের(সিপিপি) সদস্যরা দৃষ্টিনন্দন মহড়ার আয়োজন করে।মহাড়া শেষে উখিয়া উপজেলা অডিটোরিয়ামে দূর্যোগ প্রস্তুতি দিবস/২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উখিয়া উপজেলা বি এন পির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার এহেচান উল্লাহ সিকদার উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহাম্মদ চৌধুরী ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা রেডক্রিসেন্ট কর্মকর্তা আব্দুস ছামাদ সিপিপি প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল
কারিতাস বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক উখিয়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এটি,এম কাউসার আহাম্মদ
প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডক্রিসেন্ট কর্মকর্তা মুবিন।আলোচনা শেষে দূর্যোগ প্রস্তুতি দিবস/২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী প্রতিযোগীদের হাতে পুরুষ্কার তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম
দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

খুলনা দিঘলিয়া উপজেলায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা ভবন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত মোহড়ায় দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্যোগে গ্যাস সিলিন্ডার লিকেজসহ প্রাকৃতিক দুর্যোগে আহত রোগীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালে স্থানান্তরিত করার ওপর মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়। অতঃপর দিঘলিয়া উপজেলা সন্মেলন কক্ষে দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, সাবধানতা ও সচেতনতাই পারে মানুষ সৃষ্ট দুর্যোগ কমিয়ে আনতে। প্রাকৃতিক দুর্যোগেও সচেতনতার তুলনা নেই। পাশাপাশি প্রত্যেকে তার নিজ জায়গা থেকে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে। কারণ মানুষ মানুষের জন্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, দিঘলিয়া স্থল ও নৌপথ ফায়ার সার্ভিসের অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম
গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৯ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন ‘সারবাংলা ইকো পার্ক’ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই হারুন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান

মোঃ জাকারিয়া হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:০৩ পিএম
কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে নিরাপত্তা ও চলাচল সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ অনুদান প্রদান করেন। এ সময় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান, পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি মাহবুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিলের এ অর্থায়নে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। এতে বাজার এলাকায় রাতের বেলায় আলোকসজ্জা বাড়বে এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে বাজার এলাকায় রাতের বেলায় নিরাপত্তা বাড়বে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় পর্যাপ্ত আলোর অভাব ছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে রাতের বেলায় চলাচল সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

error: Content is protected !!