মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত

লামায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম | 58 বার পড়া হয়েছে
লামায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা। এই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন জনাব দীপন দেওয়ান মাননীয় মন্ত্রী পার্বত্য বিষয় মন্ত্রণালয় ।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “পারিবারিক জীবনমান নিশ্চিত করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। তিনি তার বক্তব্যে বলেন, লামা উপজেলার প্রতিটি যোগ্য পরিবার যাতে এই সুবিধার আওতায় আসে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পুরো সমাজের চিত্র বদলে যাবে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পাইলটিং পর্যায়ের এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এই কার্ড বিতরণ নিশ্চিত করা হবে।

‎রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

‎রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:১০ পিএম
‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ তারিখ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের নিমিত্তে সুন্দরবনে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।

‎পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

‎আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও ৪টি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও ৪টি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। সিঙ্গাপুর থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে একটি ট্যাংকার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার বন্দরে ভিড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বন্দর সূত্রে জানা যায়, ‘শিউ চি’ নামের একটি ট্যাংকার সোমবার (৯ মার্চ) প্রায় ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। বর্তমানে জাহাজটি কুতুবদিয়া উপকূলের কাছে নোঙর করে রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর প্রায় ১০ দিন পর এটিই প্রথম ডিজেলবাহী জাহাজ যা বন্দরে পৌঁছেছে।
শিপিং সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে আরও চারটি ট্যাংকার বন্দরে পৌঁছাবে। এসব ট্যাংকারে মোট প্রায় ১ লাখ ৪৭ হাজার টনের বেশি পরিশোধিত ডিজেল রয়েছে।
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইন্স–এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই সব জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ধাপে ধাপে জ্বালানি খালাসের কাজ শুরু হবে।
শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার মঙ্গলবার রাতেই প্রায় ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাতে পারে। এছাড়া ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি জাহাজ বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে বন্দরে আসার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ‘র‍্যাফেলস সামুরাই’ ও ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার আগামী শনিবারের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে। প্রতিটি জাহাজেই প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় ৭০ শতাংশই ডিজেল। প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে, যার বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল।
এই পাঁচটি ট্যাংকারে আসা ডিজেল দিয়ে স্বাভাবিক হিসাবে প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। তবে মজুত বাড়াতে সরকার ইতোমধ্যে দৈনিক সরবরাহ কমিয়ে ৯ হাজার টনে নামিয়েছে। এভাবে সরবরাহ অব্যাহত থাকলে ওই ডিজেল দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা মেটানো যাবে।
বর্তমানে যে মজুত রয়েছে এবং নতুন চালান মিলিয়ে মোট জ্বালানি সরবরাহ দিয়ে প্রায় এক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

তানিন আফরিন, গাইবান্ধা প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম
গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা পৌর শহরের ২ নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়ার ওপর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর আব্দুর আব্দুর রশিদ কর্তৃক এলোপাতাড়ি মারপিট সহ গুরুতর জখম করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ মঙ্গলবার দুপুরে পৌর শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন , সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজর বিন কেনান হক্কানী, সদস্য সচিব আবু জাহেদ শিপুল, সদর শ্রমিক দলের আহ্বায়ক ওহেদুল হাসান প্রবাল, সদস্য সচিব খায়রুল আলম সোহেল। এছাড়াও শ্রমিক দলের বিভিন্ন স্তরের অর্ধ শতাধিকের বেশি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন। পাশাপাশি মামলার আসামিদের গ্রেফতার না করায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সাথে তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুলের অপসারন দাবি করেন।

উল্লেখ, গত ৮ মার্চ রাতে রনজু মিয়া তার মেয়ে রোজা কে ইভটিজিং করার প্রতিবাদ করলে প্রতিপক্ষ আব্দুর রশিদ তার দেশীয় অস্ত্র সহ লোকজন নিয়ে রনজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে রনজু মিয়া সহ ৪ জন গুরুতর আহত হয়। এরপর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে আসামিরা এখনো প্রকাশ্যে ঘোরা ফেরা করছে।

error: Content is protected !!