রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

দেবিদ্বার উপজেলায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

নবাগত এমপি হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম | 66 বার পড়া হয়েছে
নবাগত এমপি হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা জুড়ে চাঁদাবাজি, দালাল চক্র ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবাগত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে এমপি হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছেন— দেবিদ্বার উপজেলায় কোনো ধরনের চাঁদাবাজি বা দালাল চক্রের স্থান হবে না। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালালদের প্রভাব নির্মূল করতে প্রশাসনকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও দালালমুক্ত প্রশাসনের ঘোষণা
এমপি বলেন, “দেবিদ্বার উপজেলায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সরকারি সেবা পায়— এটাই আমাদের লক্ষ্য। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী জনগণের অধিকার নিয়ে খেলতে পারবে না।”
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে।
প্রশাসনের সূত্র জানায়, দালাল ও মাদক সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি
এমপি হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, উন্নয়ন, সুশাসন ও নিরাপদ সমাজ গঠনের মাধ্যমে দেবিদ্বার উপজেলাকে দেশের অন্যতম মডেল উপজেলায় পরিণত করা হবে। তিনি বলেন, “আমরা চাই দেবিদ্বার শুধু কুমিল্লা নয়, পুরো বাংলাদেশ-এর মধ্যে একটি উদাহরণ হয়ে উঠুক।”
জনগণের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই এমপি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা জোরদারে সক্রিয় ভূমিকা রাখছেন। অনেকেই মনে করছেন, তার কঠোর অবস্থানের কারণে অপরাধচক্রের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
প্রশাসনের অবস্থান
কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনপ্রতিনিধির নির্দেশনা অনুযায়ী আইন প্রয়োগ আরও কঠোর করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেবিদ্বার উপজেলায় চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনের এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে স্থানীয়দের প্রত্যাশা— কঠোর অবস্থান অব্যাহত থাকলে উপজেলাটি সত্যিই একটি আদর্শ প্রশাসনিক মডেলে পরিণত হতে পারে।

সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে

নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৪৮ এএম
সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে

জানা যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আমিনুল ইসলাম সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে ভানুডাঙ্গা নদী খননের মাটি নিলামে ক্রয় করেন।

নিলামে ক্রয়কৃত মাটি বিক্রি করতে গেলে ভানুডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও ভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বুলবুল আহমেদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা দেওয়ার পরও কিছু টাকা বাকি থাকায় গত ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে আমিনুল ইসলামের বাড়িতে এসে গালিগালাজ ও হেনেস্তা করেন বলে জানান আমিনুল ইসলাম ও তার ব্যবসায়ী পার্টনার আলাউদ্দিন আহমেদ,

এবিষয়ে ভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বুলবুল আহমেদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ

মোঃ মিজানুর সরকার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:০০ এএম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর উদ্যোগে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান এবং মোহাম্মদ রমজান সরকারের উদ্যোগে মাতৃজগত পরিবারের আয়োজনে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিরপুর-এ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান সেলিম রহমান। বিকেল থেকেই কার্যালয় প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতিতে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন,

“রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাস কেবল রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অসহায়, দুঃস্থ ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত তাৎপর্য। সমাজের সামর্থ্যবানদের উচিত মানবকল্যাণে এগিয়ে আসা। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগ সেই দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরঙ্গজেব কামাল। তিনি বলেন,

“এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। সাংবাদিকদের সংগঠন যখন মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখে, তখন তা সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করে। রমজান আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে।”

তিনি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য ও বৈষম্য দূর করার আহ্বান জানান এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুর রব মিয়া এবং সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন,

“সাংবাদিক সমাজ শুধু কলমের মাধ্যমে নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। আজকের এই আয়োজন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানের শিক্ষাকে ধারণ করে আমাদের সবাইকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির মোল্লা, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুজ্জামান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন , মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার, যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, মোঃ বাবুল, জাহিদুল ইসলাম ও হারুন অর রশিদ জিন্নাহ। সিনিয়র সাংবাদিক লালন।

এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মাহবুব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক ভূইয়া কামরুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ও মোঃ সুমন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা উত্তর শাখার ব্যুরো প্রধান এস. এম. রফিকসহ মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তন্ময় চৌধুরী, মোঃ রিবণ রায়হান, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ আতাউর রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মুসলিম উম্মাহর ঐক্য, দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সার্বিক মঙ্গল কামনা করা হয়। উপস্থিত সকলেই আমিন ধ্বনিতে অংশ নেন।

ইফতার বিতরণ শেষে অতিথি ও রোজাদাররা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। খেজুর, ফলমূল, পানি, শরবত ও বিভিন্ন খাদ্যসামগ্রী পরিবেশনের মধ্য দিয়ে আয়োজকদের আন্তরিকতা প্রকাশ পায়।

বৃহত্তর মিরপুর এলাকার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক আন্তরিক, ধর্মীয় ও মানবিক আবহে। রমজানের পবিত্রতায় উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

মোঃ ফজলুল কবির গামা ঝিনাইদহ

ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না

মোঃ ফজলুল কবির গামা ঝিনাইদহ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
ধর্ষণের অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি বা তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের ছাড় দেওয়া হবে না। না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন সরকার ও নির্বাচন পেয়েছি। এই শহীদদের আত্মা কষ্ট পায় বা তাদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না।” তিনি আরও জানান, “গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,অন্তবর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে পেশ করা হবে। এছাড়া চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলা ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রকল্পের একটি পয়সাও কেউ কমিশন হিসেবে নিতে পারবে না।
সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো প্রকার আপস করা হবে না। অনিয়ম করলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা।

পরিশেষে তিনি বলেন, “ঝিনাইদহে যারা চাঁদাবাজি, দলাদলি বা সাধারণ মানুষকে হুমকি দেবে, তাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান নেবে।”

error: Content is protected !!