রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কর্মী নেবে এনসিসি ব্যাংক, নিয়োগ ঢাকায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম | 53 বার পড়া হয়েছে
কর্মী নেবে এনসিসি ব্যাংক, নিয়োগ ঢাকায়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: লোন প্রি-অ্যাসিসমেন্ট (অফিসার-এফএভিপি): রিটেইল ব্যাংকিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

জামায়াতের হাঁক-ডাক কিন্তু রাস্তায় নামার মতো ক্ষমতা তাদের নেই ব্যারিস্টার তানিয়া আমির

হাকিকুল ইসলাম খেকন,বাপসনিউজঃ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৫৯ পিএম
জামায়াতের হাঁক-ডাক কিন্তু রাস্তায় নামার মতো ক্ষমতা তাদের নেই ব্যারিস্টার তানিয়া আমির

ব্যারিস্টার তানিয়া আমির, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট।তানিয়া আমির বলেন,বাংলাদেশে জামায়াত ও তাদের দোসররা দেশে তাদের মতো করে এমন একটি সংবিধান করতে চান যেখানে আগামী প্রজন্ম আমাদের দেশের ইতিহাস, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জানতে না পারে।

আমাদের দেশের অনেক আইনজীবী যারা আইনের চর্চা করেন তারা সঠিক পলিসি টা ধরতে পেরে সংসদে দাড়িয়ে বলেছেন যে, এই সংবিধান জামায়াতকে পরাজয়ের দলিল হিসেবে প্রমাণ করে বিধায় তারা এই সংবিধান চায় না।

জনগন যদি না জানেন কেন তিনি ভোট দিচ্ছেন,তাহলে সেই ভোটের কি প্রয়োজন, গনভোট হয়েছে অনেক গুলি ইস্যু নিয়ে, এখনো কি দেশের জনগন জানেন না কোন কোন ইস্যুতে তারা গনভোটে হা দিয়েছেন।

তিনি আরও বলেন গনভোট টা ই যেখানে অবৈধ সেখানে সেই ভোট নিয়ে কেন এত লাফালাফি।

এদেশে ৯০% মানুষের দল স্বাধীনতার পক্ষে প্রতিনিধিত্ব করে, অতএব ১০% বা তার চেয়ে কম লোকের প্রতিনিধিত্ব এই রাষ্ট্রের জন্য হিতকর নয়।

এই দল টি স্বাধীনতা বিরোধী কিন্তু দেশের মানুষের দয়ায় তারা রাজনীতি করতে পারছে ঐ অবদি থাকা উচিৎ ছিল, কিন্তু তারা গনভোটের বাস্তবায়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে, এটা কোন স্বাধীনতার পক্ষের দল ই বাস্তবায়ন করতে দিবে না।

২৪ সালে আন্দলোন কোন গন আন্দলোন ছিল না, এটা ছিল সন্ত্রাসী সংগঠনের উশৃংখল পরিস্থিতি সৃষ্টির পায়তারা মাত্র। এই জুলাই সনদ তারা আর একটা সন্ত্রাসী কার্যক্রমের জন্য লাফালাফি করছে কিন্তু সেটা বাস্তবে দৃশ্যমান হবে না কারন আমার ধারনা সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত পূনরায় নিষিদ্ধ হলে বিশ্বের কোন রাষ্ট্র আঙুল তুলবে না।

জনগণ পূর্বের সরকার কেও চাইতে পারে কিন্তু বর্তমান প্রধান বিরোধী দলকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয়নি আর দিবেও না।

আগামীতে জামায়াত কখনো মাঠে নামা মাত্র ই অন্য পক্ষের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি হবে, তবে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কোনটাই মঙ্গলজনক হবে না।

সূত্রঃ ব্যারিস্টার তানিয়া আমিরের ফেসবুক।

মোঃ সাগর সরকার

পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ পুলিশের উপর হামলা: পলাশ ও সহযোগী গোলজার গ্রেফতার

মোঃ সাগর সরকার প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১৩ পিএম
পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ পুলিশের উপর হামলা: পলাশ ও সহযোগী গোলজার গ্রেফতার

গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে গত ২৫ মার্চ থানায় ঢুকে ওসিসহ পুলিশের উপর হামলায় ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান অভিযুক্ত আসামী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫) ও ৪ নং আসামী যুব জামায়াতের সাবেক সেক্রেটারি গোলাজার রহমান (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ পৌর শহরের গৃধারীপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে । অপরজন মামলা ৪ নম্বার আসামি গোলজার রহমান পৌর শহরের বৈরী হরিণবাড়ি গ্রামের মধু মিয়া ছেলে। সে পৌর যুব জামায়াতের সাবেক সেক্রেটারি।

৫ এপ্রিল রবিবার গেল রাত দেড়টার দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামের দুধির বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম একই গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ছেলে মো. শাকিল অভিযোগ করে জানান, তার ছোট ভাই অন্তর (১৫) একই গ্রামের জলকাটাগো বাড়ির সজল (১৭)-এর সঙ্গে চলাফেরা করত। শনিবার দুপুর ১২টার দিকে সজল মুঠোফোনে অন্তরকে কল করে তাকে নাম ধরে ডাকতে নিষেধ করে। এ নিয়ে ফোনেই তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয়ক তর্ক-বিতর্ক হয়।

তিনি আরও জানান, পরে সজল অন্তরকে তার চাচাতো ভাইয়ের দোকান ‘খলিল স্টোর’-এ যেতে বলে। তবে অন্তর বাড়ি থেকে আর বের হয়নি।
শাকিলের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজল তার সহযোগী শাওন, ফাহাদ ও রিয়াদসহ কয়েকজনকে নিয়ে তাদের বাড়ির সামনে আসে। একপর্যায়ে তারা অন্তরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় শাকিল তাদের ধাওয়া করলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। শোরগোল শুনে সেলিম পাশের একটি মুদি দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে আসছিলেন। তখন সজল ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে।

মারধরের একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় ভিকটিম ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিকভাবে তার মুখে একটি আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!