রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

জামায়াত নেতার বাড়ীতে বিয়ের জন্য অনশন

Nuruzzaman Ahmed
Nuruzzaman Ahmed - STAFF REPORTER, Lalmonirhat প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম | 7 বার পড়া হয়েছে
জামায়াত নেতার বাড়ীতে বিয়ের জন্য অনশন

হাতীবান্ধার ভবানীপুর ছেফাতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও জামায়াত নেতা কাজী ফেরদৌস আলমের মিলনবাজারস্থ বাড়িতে বিয়ের দাবিতে এক নারী ৫ দিন ধরে অনশন করছেন। ওই নারীর দাবী, জামায়াত নেতা কাজী ফেরদৌস আলম তাকে নিজ বাড়িতে এনে তার স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে একাধিকবার দৈহিক মেলামেশা করেন। কাজী ফেরদৌস আলম গত সংসদ নির্বাচনে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন।পাশাপাশি হাতীবান্ধা উপজেলা ঈমাম কল‌্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।মুঠোফোনে একাধিকবার কাজী ফেরদৌস আলমের সাথে যোগাযোগ করা হয়েছে,কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম
সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে “মানুষ মানুষের জন্য” এই প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে সহায়তা হিসেবে দুটি পাক ফ্যান প্রদান করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি “নজেকশিস” রবিবার (৫ এপ্রিল) সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে ফ্যান দুটি তুলে দেওয়া হয়।

সদর হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাফুজ রায়হান। অন্যদিকে নজেকশিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহা. তরিকুল আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, সহ-সভাপতি মো. শারওয়ার আলম, সদস্য মো. রানা, মো. ইকবাল হোসেন, মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির এবং সহ-সম্পাদক মো. নুরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নরসিংদীর মদনগঞ্জ রেললাইনের ৬ নম্বর ব্রিজের কাছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম
নরসিংদীর মদনগঞ্জ রেললাইনের ৬ নম্বর ব্রিজের কাছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর মদনগঞ্জ রেললাইনের ৬ নম্বর ব্রিজের নিকট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা রেললাইনের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর হতে পারে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সকল তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪

 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অভিযানে মাদকদ্রব্য মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আমির (২৮)কে গ্রেফতার করেছেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪,সিপিএসসি এর একটি আভিযানিক দল আজ ৫ এপ্রিল রবিবার অনুমান সাড়ে ১২ টায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৭(০১)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) এর ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আমির(২৮), পিতা-সাইফুল ইসলাম, সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায়।

error: Content is protected !!