বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

রোজা রাখেন এবং ইফতার করেন, নামাজ পড়েন না?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম | 24 বার পড়া হয়েছে
রোজা রাখেন এবং ইফতার করেন, নামাজ পড়েন না?

রমাদানে অনেকেই রোজা রাখি, রোজা রাখার জন্য দৃঢ়তা প্রকাশ করি। কিন্তু নামাজের সময়…?

নামাজের সময় এই দৃঢ়তা কি থাকে?

অনেকেই তো শুধু রোজা রাখেন এবং ইফতার করেন, নামাজ পড়েন না। অন্যান্য আমল তো সেখানে প্রশ্নই আসে না।

আবার তারাবিহ্ এর নামাজ পড়া হয়, কিন্তু কুরআনের সাথে সম্পর্ক দুর্বল। তারাবিহ্ কত রাকাত পড়া হয়, এই নিয়ে হাজারো মতামত, দ্বন্দ্ব।

তাহলে প্রশ্ন আসে- রমাদান কি শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ?

উত্তর হলো- না। রমাদান শুধু তারাবির নামাজ আর রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়।

আল্লাহ তা’আলা বলেন,” হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” -সূরা আল-বাক্বারাহ:১৮৩)

রমাদান হলো রহমত-মাগফিরাত-নাযাতসহ বহুবিধ কল্যাণের মাস। এই মাস আত্মশুদ্ধির, আত্মসংযমের, তাকওয়া অর্জনের মাস। তাহলে কেন আমরা এই মাসকে শুধু রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ করবো? কেন আমরা এই মহিমান্বিত মাসকে নিজের আমল দিয়ে, নিজেকে সংযমের মাধ্যমে নিজের আমলনামা ভারী করবো না?

আর মাত্র কয়েকদিন, এরপরেই শুরু হবে রমাদান। তাই এখনি কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। আসুন জেনে নেই..

▶️রমাদান প্রাপ্তির দুআ:
হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
যখন তোমরা (রমজানের) চাঁদ দেখবে, তখন থেকে রোজা রাখবে, আর যখন (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোজা রাখবে।-সহিহ বুখারী, হাদিসঃ ১৯০৯; সহিহ মুসলিম, হাদিস: ১০৮০ (১৭-১৮)

▶️রমাদানের ফজিলত সম্পর্কে সচেতন হওয়া:
কুরআন ও সুন্নাহ তে রমাদানের যেসব ফজিলত ও মর্যাদার কথা বলা হয়েছে, সেগুলো এখন থেকে বেশি বেশি করে আমল করতে হবে, শুনতে হবে, অন্যদের জানাতে হবে, চর্চা করতে হবে; প্রয়োজনে ঘরে লিখে রাখতে হবে, যাতে বারংবার দেখে উৎসাহিত হতে পারি। তাহলে রমাদানের মর্যাদা সম্পর্কে সচেতন হতে পারবো, রমাদানে আমল করার গুরুত্ব প্রদানের ক্ষেত্রে বদ্ধপরিকর হতে হবে।

▶️তাওবা এবং ইস্তিগফার করা:
যে ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় আসামি, যার নামে আগে থেকে আল্লাহর আদালতে মামলা রয়েছে, তার জন্য নতুনভাবে নেক আমলের তাওফিক পাওয়া একটু কঠিন। এই জন্য আগের অপরাধের জন্য তাওবা করে, রমাদানের আগে নতুনভাবে জীবন গড়ার সংকল্প করতে হবে। পেছনের সমস্ত গুনাহর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে।

▶️হিংসা ও শিরক থেকে মুক্ত হওয়া:
আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শিরক থেকে মুক্ত হওয়া আবশ্যক। তাই, নিজেদেরকে রমাদান আসার পূর্বেই হিংসা এবং শিরক থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে।

▶️রমাদানের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জেনে নেওয়া:
রমাদান এবং সিয়াম সংক্রান্ত মাসআলা বইপুস্তক পড়ে, বিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনে শিখে নেওয়ার চেষ্টা করতে হবে; জেনে নেওয়ার চেষ্টা করতে হবে।

▶ তাকওয়ার সাথে নামাজ, রোজা পালন করা: রোজা যেমন দৃঢ়তার সাথে রাখা হয়, তেমনি নামাজকেও প্রাধান্য দেওয়া। শুধু রোজা রাখলেই হবে, নামাজ পড়তে হবে না- এই মনোভাব পোষণ না করা।

পরিশেষে, এখন থেকেই প্রস্তুতি নিলে, এই মাসের সর্বোচ্চ ফায়দা অর্জন করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমাদান পাওয়ার ও তার হক আদায় করার তাওফিক দান করুন।

↪️রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে পরিচিতদের অবগত না করে, দ্বিগুণ সাওয়াবের ভাগীদার হওয়া থেকে কি বঞ্চিত হবেন? নাকি সকলকে শেয়ার/ট্যাগ/মেনশন করে জানিয়ে দিয়ে দ্বিগুণ সাওয়াবের ভাগীদার হতে চান?

মো. আরফান আলী

গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি

অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬, ১২ ফেব্রুয়ারী সর্বকালের সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি অন্তবর্তীকালীন সরকারও বাংলাদেশ নির্বাচন কমিশন। জনগণের ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত জনপ্রতিনিধি নোতুন আইন প্রণয়ন ও পূরাতন আইন সংস্কার বা সংস্করণ করা হয়। সেই সাথে রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন করা হয়।
প্রতীক হলো নামের সংক্ষিপ্ত রুপ। প্রতীক মাধ্যমে একটি দলের বা স্বতন্ত্র ব্যক্তিরগণের জনগণ ভোট প্রদান করে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ এক সাথে হওয়ায় নিরক্ষর ব্যক্তি খুবই বিপাকে। তারা বুঝে উঠতে পারছে না। গণভোট কোন প্রতীক কে ভোট প্রদান করবে। গণভোট হ্যাঁ/না ব্যবস্থা থাকলেও কোন প্রতীক থাকছে না। তাই এই গণভোটে নিরক্ষর ব্যক্তি ভোট দিতে সক্ষম নয়। দুটি ব্যালট পেপার একজন ভোটারের মাঝে ফেরৎ যোগ্য সরবরাহ করা হবে। একটিতে জাতীয় সংসদ নির্বাচন জন্য প্রতীক বরাদ্দ আছে। গণভোটের জন্য কোন প্রতীক বরাদ্দ নাই। প্রতিটি ভোটকেন্দ্রে সমানুপাতিক হারে ভোট কাষ্ট হবার কথা থাকলেও তা গণভোট প্রাপ্ত ফল কম দেখাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশ নাগরিক বিদেশে অবস্থানকারী ও সরকারী চাকরী জীবি পোস্টটাল ব্যলট পেপার ভোট প্রদান করে সক্ষম হয়েছে।
সরকারের উচিৎ গণভোট জন্য রাষ্ট্রীয় জাতীয় প্রতীক ব্যলট পেপার সংযোজন করা। বাংলাদেশে প্রথম ৩০ মে ১৯৭৭ সালে গণভোট প্রথা চালু করা হয়েছিল। ২০২৬ সালে চতূর্থ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ড প্রথম গণভোট আত্মপ্রকাশ পায়।

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনাসদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

উক্ত ব্রিফিং প্যারোডে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুজ্জামান, আনসার ও ভিডিপি অফিসার আজিজুর রহমান।

ব্রিফিং কালে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পুলিশ ও আনসারদের উদ্দেশ্য করে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি সুষ্ঠু সুন্দর ও নিষ্ঠার সাথে দায়দায়িত্ব পালন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান

সাতক্ষীরায় ককটেল ও পিস্তলের গুলিসহ আটক-এক

মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম
সাতক্ষীরায় ককটেল ও পিস্তলের গুলিসহ আটক-এক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে সেনাসদস্যরা ৫টি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি এবং প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা থাকতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যেকোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার রাখার দাবি জানিয়েছেন।