মোঃ জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে ফলন্ত লিচু গাছ কেটে জমি দখলের চেষ্টা
পাবনার ঈশ্বরদীতে ফলন্ত গাছ কেটে জমি দখলের অভিযোগ তুলেছে মো: মেহেদী হাসান তারেক নামের এক ব্যবসায়ী।
মঙ্গলবার (১০ ই ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জয়নগর শিমুলতলা এলাকায় সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত মো: আলাল হোসেন ও দুলাল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪-নং ওয়ার্ড শিমুল তলা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা মো: মোনসের মাস্টারের ছেলে।
অভিযোগ অনুসারে সরে জমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি জমি হওয়ার সুবাদে মেহেদী হাসান তারেকের জমিতে লাগানো গাছের ডালের কিছু অংশ মোনসের মাস্টারের জমিতে যাওয়ার অজুহাতে বাগানের ফলন্ত গাছের গোড়া থেকে একাধিক ডাল কেটে সেগুলো বিক্রি করে দিয়েছে অভিযুক্তরা। গাছের নিচে পড়ে রয়েছে কেটে ফেলা ডালের অংশ বিষেশ ও পাতা।
ভুক্ত ভোগী মো: মেহেদী হাসান তারেক জানান, পাশাপাশি জমি হওয়ায় তাদের মুরগীর খামারের জন্য যে ঘর করেছে সেটাও আমার জমির মধ্যে। সেটার প্রতিবাদ করায় তারা আমার লিচু গাছের কয়েকটি ডাল কেটে সেগুলো বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয় তারা এভাবে সুকৌশলে আমার জমি দখলেরও চেষ্টা করে যাচ্ছে। তবে আমি জেনেছি মোনসের মাস্টারের নির্দেশে কাটা এই গাছ বিক্রি করেছে ৭ হাজার টাকায়। তবে এ বিষয়ে প্রতিকার চেয়
সংবাদ সম্মেরনের পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

















