বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর থীম ওয়ার প্লাজা পরিচালনা নিয়ে জটিলতা জাকির এন্টার প্রাইজের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম | 22 বার পড়া হয়েছে
রাজশাহীর থীম ওয়ার প্লাজা পরিচালনা নিয়ে জটিলতা জাকির এন্টার প্রাইজের সংবাদ সম্মেলন

থীম ওমর প্লাজা পরিচালনা ও সমঝোতা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মেসার্স জাকির এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে থিম ওমর প্লাজা পরিচালনা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা,সমঝোতা,মামলা এবং ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়,গত ৪ আগস্ট ২০২৪ ইং তারিখে থীম ওমর প্লাজার চেয়ারম্যান,সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় সরকারের এমপি ওমর ফারুক চৌধুরী এবং মেসার্স জাকির এন্টারপ্রাইজের কর্ণধার জাকিরুল ইসলাম-এর মধ্যে একটি।

অ-প্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা অনুষ্ঠিত হয়। ওই আমমোক্তার নামায় আগামী ২৫ বছরের জন্য থীম ওমর প্লাজা পরিচালনা ও তার অংশের দোকান ভাড়ার বিনিময়ে জাকির এন্টারপ্রাইজের কাছ থেকে ২ কোটি টাকা নগদ ও অবশিষ্ট অস্থাবর সম্পত্তি বিক্রয় বাবদ আরও ১ কোটি টাকা নগদ গ্রহণের বিষয়টি উল্লেখ ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়,ওই আমমোক্তার নামা বলে গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জাকির এন্টারপ্রাইজ থীম ওমর প্লাজার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং বন্ধ থাকা চলন্ত সিড়ি সহ অন্যান্য সেবা পুনরায় চালু করে।

পরবর্তীতে থীম রিয়েল এস্টেটের কর্মকর্তারা আমমোক্তার নামা দেখার পর বলেন অফিস পরিচালনার দায়ভার আর আমাদের নেই বলে জানিয়ে চাবি হস্তান্তর করে অফিস ত্যাগ করেন,যার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়।

জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও জানানো হয়, ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে স্থানীয় জনপ্রতিনিধি রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু-এর মধ্যস্থতায় থীম রিয়েল এস্টেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাকির এন্টার প্রাইজের পক্ষ থেকে চেয়ারম্যান বা তার ওয়ারিশদের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করা হলেও থীম রিয়েল এস্টেটের প্রতিনিধিরা তাতে অনূহা প্রকাশ করেন।

পরবর্তীতে ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বড় জামাতা শোভন জামান ঢাকায় মিলু ও হারুর মধ্যস্থতায় সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় দুই দিন ঢাকায় বৈঠকের পর একটি দ্বিপাক্ষিক সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী স্থানীয় অভিভাবক হিসেবে রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু দায়িত্ব পালন করবেন,থীম রিয়েল এস্টেট অফিস পরিচালনা করবে এবং জাকির এন্টারপ্রাইজ মার্কেট পরিচালনায় থাকবে।

সমঝোতার ভিত্তিতে ২০ জানুয়ারি ২০২৬ ইং রাত ১২টায় থীম রিয়েল এস্টেটের সিইও, চিফ ইঞ্জিনিয়ারসহ সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অফিস হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় সিইও সবকিছু ঠিকঠাক ও আগের মতই আছে বলে সন্তোষ প্রকাশ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,সবকিছু স্বাভাবিকভাবে চললেও হঠাৎ করে থীম রিয়েল এস্টেটের পক্ষ থেকে গোদাগাড়ির মাদক সম্রাট এর সহযোগী আসাদ নামক একজনকে বাদী করে দুটি মামলা দায়ের করা হয়। এতে স্থানীয় অভিভাবক ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

জাকির এন্টারপ্রাইজের দাবি,যেখানে স্বয়ং চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মার্কেট পরিচালনায় আপত্তি নেই বলে জানিয়েছেন,সেখানে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে পুনরায় স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলে ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে পুনরায় রবিউল আলম মিলু ও মাইনুল ইসলাম হারুর উপস্থিতিতে দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর থীম রিয়েল এস্টেট নিজেদের অপরাধ স্বীকার করে কার্যক্রম বন্ধ করে চাবি হস্তান্তর করে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরবর্তীতে ৭ ও ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে শোভন জামানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও সমাধান আসেনি। জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়—৩ কোটি টাকা ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার না হলে কোনো সমাধান মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনের শেষাংশে জাকির এন্টারপ্রাইজ জানায়, তারা সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করতে বদ্ধপরিকর।

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।