সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

বরিশালে ১৫ লক্ষাধিক টন শীতকালীন সবজি উৎপাদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম | 64 বার পড়া হয়েছে
বরিশালে ১৫ লক্ষাধিক টন শীতকালীন সবজি উৎপাদন

চলতি মৌসুমে বরিশাল অঞ্চলে ১৫ লক্ষাধিক টন শীতকালীন সবজী উৎপাদনে কৃষকের সাফল্য রচিত হয়েছে। বরিশাল কৃষি অঞ্চলে আবাদ বিলম্বিত হবার সাথে মধ্যসত্ত্বভোগীদর নানা কারসাজীতে বাজারে শীতকালীন শাক-সবজির দাম অতীতের যেকোন সময়ের তুলনায় দ্বিগুনেরও বেশী। কিন্তু যে কৃষক এ সবজি উৎপাদনে মাথার ঘাম পায়ে ফেলছেন তারা দাম না পাওয়ায় তাদের ভাগ্যের তেমন পরিবর্তন হচ্ছে না। চলতি রবি মৌসুমেও দেশে উৎপাদিত প্রায় দেড় কোটি টন শীতকালীন সবজির প্রায় ১৫ লাখ টনই উৎপাদন হচ্ছে বরিশাল অঞ্চলে। নিকট অতীতেও দক্ষিন-পশ্চিমাঞ্চলের সবজির ওপর যে নির্ভরতা ছিল বরিশাল অঞ্চলের, তা সাম্প্রতিক বছরগুলোতে অনেকটা হ্রাস পেলেও এবার অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা দুটি ঘূর্ণিঝড়ের বয়ে আনা অকাল বর্ষণে শীতকালীন শাক-সবজি সহ রবি ফসলের আবাদ যথেষ্ঠ বিলম্বিত হওয়ায় এ অঞ্চলের সবজির প্রাপ্যতা বিলম্বিত হচ্ছে।
ফলে পশ্চিমাঞ্চলের সবজি বরিশালের বাজারে যোগান দিতে পরিবহন ব্যায়ের সাথে কয়েক দফার হাত বদলে দাম আকাশ চুম্বি। এখনো বরিশালের বাজারে ফুলকপির কেজি ৪৫-৫০টাকা, বাঁধাকপি’ও প্রায় একই দামে বিক্রী হচ্ছে। বেগুনের কেজি ৮০ টাকার ওপরে। অন্যন্য সবজীও আকাশ ছোয়া। অথচ গত বছর এ সময়ে এসব সবজির কেজি ২০-২৫ টাকার বেশী ছিল না। গত দু দশকে বরিশাল অঞ্চলে সবজির আবাদ ও উৎপাদন তিনগুনেরও বেশী বাড়লেও তা সম্পূর্ণভাবেই প্রকৃতি নির্ভর। তবে কৃষিবীদদের মতে, ‘বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট-বারি’ উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও উন্নত মানের সবজী বীজ সহ আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌছলে উৎপাদন প্রায় দ্বিগুনে পৌছান সম্ভব হবে। চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলে প্রায় ৭৫ হাজার হেক্টরে শীতকালীন সবজির আবাদ হচ্ছে। উৎপাদন লক্ষ্য রয়েছে প্রায় ১৫ লাখ টন। ভাটি এলাকার পাশাপাশি এবার অগ্রহায়নের অকাল বর্ষণে এঅঞ্চলে এখনো শীতকালীন সবজির আবাদ হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন বাড়ীঘরের আঙিনায়ও বিপুল পরিমান সবজির আবাদ হচ্ছে। ডিএই’র মতে, বিগত অগ্রহায়নের শেষভাগে অকাল বর্ষনে এ অঞ্চলে শতাধীক কোটি টাকার ফসল বিনষ্ট হওয়ায় কৃষকরা মারাত্মক ধাক্কা খেলেও সে ধকল অনেকটাই সামাল দিয়ে উঠতে সহায়ক হবে শীতকালীন সবজি সহ রবি ফসল। ইতোমধ্যে মাঠে মাঠে সবজির অবাদ প্রায় শেষ পর্যায়ে। ফলে উৎপাদন ১৫ লাখ টনে পৌছবে বলেও আশাবাদি কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই।
এব্যাপারে ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, অগ্রহায়নের অকাল বর্ষণ আমনের উৎপাদন কিছুটা ব্যহত করার পাশাপাশি শীতকালীন শাক-সবজি সহ রবি ফসল আবাদও বিলম্বিত করেছে। তবে তার পরেও কৃষকগন সব কিছু সামলে নিয়ে শীতকালীন সবজি সহ রবি ফসল আবাদে যথেষ্ঠ মনযোগী বলেও জানান তিনি।
ইতোমধ্যে বরিশাল অঞ্চলে উৎপাদিত লালশাক, পালংশাক, শালগম, গাজর, ও মুলা সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজী বাজারে আসতে শুরু করেছে। অঅগামী ১৫ দিনের মধ্যে আরো নতুন সবজি আসবে। তবে এর বাইরে এখন লাউ সহ বেশ কিছু সবজী বার মাসই আবাদ ও উৎপাদন হচ্ছে। যা বাজারে রয়েছে। তবে এবার অগ্রহায়নের অকাল বর্ষণের রেশ ধরে আবাদ বিলম্বিত হবার বিষয়টি পুরোপুরি কাজে লাগিয়ে মধ্যসত্তভোগিরা শীতকালীন কৃষি পণ্য নিয়ে ভোক্তাদের জিম্মী করে ফেলেছে। এমনকি বাজারে সব ধরনের সবজির দাম গত কয়েক বছরের তুলনায় বেশী হলেও কৃষকরা সে তুলনায় দাম পাচ্ছে না।
বরিশালের কৃষকগন শীতকালীন সবজী ছাড়াও বোরো ধান, গম ও ভুট্টা সহ বিভিন্ন দানাদার খাদ্য ফসল উৎপাদনের লক্ষ্যেও মাঠে রয়েছেন। চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১২ লাখ হেক্টরেরও বেশী বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে। এরমধ্যে শুধু সাড়ে ৩ লাখ ৮২ হাজার হেক্টরে বোরো ধান আবাদের মাধ্যমে প্রায় ১৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে।
ডিএই’র দায়িত্বশীল সূত্রের মতে, চলতি রবি মৌসুমে দেশে প্রায় দেড় কোটি টনের টনের মত শীতকালীন সবজী উৎপাদনের সম্ভবনা রয়েছে। এমনকি ‘অভ্যন্তরীন পূর্ণ চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানী বাজার ক্রমে সম্প্রসারিত হচ্ছে’ বলে আশা করছে কৃষি মন্ত্রনালয়ের দায়িত্বশীল সূত্র। ডিএই’র মতে ‘বিশ্বের শতাধিক দেশে বর্তমানে বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানী হচ্ছে। এরমধ্যে শীতকালীন সবজীই অন্যতম। এ বাজার আরো সম্প্রসারনে সরকার দেশে সবজী আবাদ সম্প্রসারনে বিশেষ গুরুত্ব দিচ্ছে’ বলেও জানিয়েছে কৃষি মন্ত্রনালয়েল একটি সূত্র।
আমাদের ‘বারী’ মাঠ পর্যায়ে গবেষনা কার্যক্রমের মাধ্যমে অন্যসব ফসলের মত বিভিন্ন ধরনের শীতকালীন সবজীর উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। ফলে কম জমিতে অধীক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এতেকরে কৃষকগন লাভবান হবার কথা থাকলেও বরিশালে মাঠ পর্যায়ে তার কাঙ্খিত সম্প্রসারন ঘটছে না। অথচ বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ও আবাদ প্রযুক্তি এ অঞ্চলের কৃষকের কাছে পৌছে দিতে পারলে, সবজির আবাদ ও উৎপাদনে নিরব বিপ্লব ঘটে যেতে পারে বলেও মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদগন।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম
উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ  সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL

নিরাপত্তা ও বৈধতা নিয়েও শঙ্কা, সরকারের হস্তক্ষেপ দাবি

সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম”-এর পরিচালক মো: সেলিম রানা। তিনি বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তার দেওয়া বার্তায় তিনি বলেন, “যারা সৌদি আরবে আছেন, তারা অপ্রয়োজনে বাইরে বের হবেন না। আকামার মেয়াদ ও কাগজপত্র বৈধ থাকলেও অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও আটক হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে উমরাহ বা হজের উদ্দেশ্যে চলাচলের সময়ও অনেক প্রবাসী সমস্যায় পড়ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রবাসীদের আটক করে জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে করে শত শত বাংলাদেশি প্রবাসী চরম দুর্ভোগে পড়ছেন এবং তাদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
১০১ টিমের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে অনেক প্রবাসী কান্না ও আহাজারির মধ্য দিয়ে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় হতাশা বাড়ছে প্রবাসীদের মধ্যে।
এ বিষয়ে ১০১ টিমের সদস্য ফয়সাল, জাহিদ ও নাঈম বলেন, “আমরা জানতে চাই—বৈধভাবে সৌদি আরবে থাকার পরও কেন আমরা নিরাপদ নই? আমাদের সমস্যা কে দেখবে?”
তারা আরও দাবি জানান, বাংলাদেশের সরকারকে দ্রুত এ বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হয় এবং ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়। তাই প্রবাসীদের সবসময় নিজেদের কাগজপত্র হালনাগাদ রাখা, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপসংহার:
বর্তমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের জন্য সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের নিরাপত্তা ও আস্থার জায়গা পুনরুদ্ধার করতে।

ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম
ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে সিয়াম লিখেছেন, ‘গত ২৮ মার্চ আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হোক এই কামনা করি।’

আবু তৌহিদ মো. সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাগছাসের নাম পরিবর্তন ও পুনর্গঠনের মাধ্যমে গত ২৩ অক্টোবর আত্মপ্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি।

এরপর ৩১ অক্টোবর সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

error: Content is protected !!