বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আখাউড়ায় বোমা বিস্ফোর ও গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ পিএম | 173 বার পড়া হয়েছে
আখাউড়ায় বোমা বিস্ফোর ও গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা এবং পৌরসভা এলাকায়, পুলিশের গ্রেফতারী অভিযান পরিচালনাকালে ০৫/১০/২০২৪ ইং তারিখে,আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর এলাকা হইতে বিজ্ঞ আদালতের জিআর ১৩(০২)২০২২(মাদক) এর পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী ১। লিটন মিয়া, পিতা-মোঃ কিতাব আলী, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

অপর অভিযানে আখাউড়া থানার মামলা নং-২৩(০৯)২০২৪, ধারা-৩৯৪ পেনাল কোড মামলার এজাহার নামীয় আসামী ২। শাওন (২৮), পিতা-গাবুদ্দিন, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া

অন্য অভিযানে আখাউড়া থানার মামলা নং-২৬) তারিখ-২৬/০৯/২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩০৭/৩৪৫/ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক আইনের ৩/৭ মামলার আসামী ৩। মোসলেম মিয়া (৪৩), পিতা-মৃত আঃ সোবহান, সাং-রাধানগর টিএন টি অফিস সংলগ্ন থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, একাধিক মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি বরাদ্দের খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। বিতরণ কার্যক্রম শেষে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে ইউএনও মুসা নাসের চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩৪টি মাদ্রাসা ও এতিমখানায় সরকারের বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, মোট ২৩ কার্টুন বা ১৮৪ প্যাকেট খেজুর এসব প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোন প্রতিষ্ঠানে কত প্যাকেট খেজুর দেওয়া হয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে।

সরকারি বরাদ্দের খেজুর স্বচ্ছতা বজায় রেখে বিতরণ ও তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাটমোহরের সচেতন মহল ও সুধী সমাজ। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, (১১ মার্চ) রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় নামক পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি ও ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট- ১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি, যার সিজার মূল্য ২,০০,০০০/- এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল, যার সিজার মুল্য ৩১,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৩১,৬০০/- টাকা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

error: Content is protected !!