বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

দিঘলিয়ায় নুরানী তা’লীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ZAYED HOSSAIN
ZAYED HOSSAIN - Dighlia Representative, Khulna District প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম | 88 বার পড়া হয়েছে
দিঘলিয়ায় নুরানী তা’লীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বৃহস্পতিবার (১লা জানুয়ারী) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলার পথের বাজারে অবস্থিত নূরানী তালিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয় পাশাপাশি নবীন বরণ অনুষ্ঠানও অত্র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে হযরত মাওলানা মজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এবং খুলনার মহাসচিব মাওলানা নুর আলম সাহেব। বিশেষ অতিথি ছিলেন নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এবং খুলনার সহ-সচিব মাওলানা জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অতিথিবৃন্দ বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ঈদযাত্রায় থমকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ৩০ কিমি যানজটে নাকাল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা 

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:০৯ পিএম
ঈদযাত্রায় থমকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ৩০ কিমি যানজটে নাকাল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

পবিত্র ঈদুল ফিতরের ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ৩০ কিলোমিটারজুড়ে এই স্থবিরতা তৈরি হয়।

বুধবার (১৮ মার্চ) রাত থেকেই যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের করাতিপাড়া পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভুক্তভোগীরা জানান, যেখানে স্বাভাবিক সময়ে দেড় ঘণ্টায় পথ পাড়ি দেওয়ার কথা, সেখানে এখন সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। বিশেষ করে চন্দ্রা পার হওয়ার পর থেকেই যানজট তীব্র আকার ধারণ করে। থেমে থেমে চলার কারণে অনেক যাত্রীর টাঙ্গাইল পৌঁছাতে ৮ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি কয়েকটি গাড়ি সড়কে বিকল হয়ে পড়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঈদ সামনে রেখে এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই যাত্রীদের বিকল্প সময় ও পরিকল্পনা নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঝালকাঠি সরকারি কলেজ রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক রুবেল খানের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি রেজাউল করিম, ‘ঢাকার সময়’ ও ‘চ্যানেল এস স্যাভেন’-এর স্টাফ রিপোর্টার শংকর দাস পবন, সাংবাদিক বাবুল মিনা,মাহাবুবুর রহমান, কামরুজ্জামান সুইটসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, মানুষের সুখ-শান্তি এবং পেশাজীবী সাংবাদিকদের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম
ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন চালু থাকবে। ১৬ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী এ ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় ১০ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রবাসীরা জরুরি প্রয়োজনে দেশের ভেতর থেকে টোল-ফ্রি ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে ‍+৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন এবং প্রাপ্ত তথ্য নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন বলে জানানো হয়েছে।

 

error: Content is protected !!