শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

রূপসায় আজিজুল বারী হেলাল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:৫৬ পিএম | 134 বার পড়া হয়েছে
রূপসায় আজিজুল বারী হেলাল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৪ দিন ব্যাপী আজিজুল বারী হেলাল ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার ৪ অক্টোবর বিকাল ৩ টায় দেবীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

দেবীপুর যুব সমাজ ব্লাড ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আবু হোসেন বাবু।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু।

মেডিকেল ক্যাম্পে রোগীদের মাঝে চিকিৎসা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা: কে এম এনায়েত।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, নৈহাটী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুল ইসলাম বিপ্লব,খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম,নৈহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম তারেক।

জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল ইসলাম রবি’র সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আজিজুল ইসলাম,বাবুল শেখ,কামরুজ্জামান তপন, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার,খান আলিম হাসান, মাসুদ খান,সাইফুল্লাহ হুসাইন তুহিন,জহিরুল হক সারাদ,এম জাহাঙ্গীর হোসেন,সাবেক ছাত্রনেতা মোঃ আজিজুর রহমান,টিটো জমাদ্দার,রফিকুল ইসলাম বাবু,মোঃ কামরুল মোল্লা,মোঃ ইবাদুল শেখ, বিএনপি নেতা নিজাম উদ্দিন টিটু,পলক কুমার পরামানিক, ফয়সাল মাহমুূদ, মোঃ বাবুল হোসেন, মোঃ আসাদ শেখ,মোঃ ফয়সাল শেখ, মোঃ হালিম শেখ,মোঃ সাইফুল ইসলাম,জালাল শেখ, নূর ইসলাম, মোঃ মোক্তার শেখ,আল-আমিন, ফারুক হোসেন,রাশেদুল ইসলাম রাকিব,মোঃ হেলাল, মোঃ আসিফ,মাঈনুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম বাবু, ইবাদুল ইসলাম, শরিফুল ইসলাম নাসির,মো. ফয়সাল মাহমুদ প্রমুখ।

চয়ন কুমার রায় লালমনিরহাট

ভারতীয় কারাগারে এক বাংলাদেশি মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল তার মরদেহ

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:১১ এএম
ভারতীয় কারাগারে এক বাংলাদেশি মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল তার মরদেহ

ভারতের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর ৩৬ দিন পর খাইরুজ্জামান (৪২) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চেংড়াবান্দা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

​নিহত খাইরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ভারতের কারাগারে বন্দি ছিলেন।

​নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর আগে কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন খাইরুজ্জামান। সেখানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়।

​খাইরুজ্জামানের ছোট ভাই খয়বর জামান বলেন, “ভাই দীর্ঘ সাড়ে তিন বছর নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর পর আমরা জানতে পারি তিনি কারাগারে ছিলেন। মায়ের শেষ ইচ্ছা ছিল ভাইয়ের মুখটি দেখার। লাশটি ফিরে পাওয়ায় আমরা সরকারি ও সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।”

​মরদেহ হস্তান্তরের সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ এই মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

​বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। খাইরুজ্জামান স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ রাত সাড়ে ৭টায় তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পালিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:৫৮ এএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পালিত

বৃহস্পতিবার (১৯ মার্চ)২৬ খ্রিঃ পুলিশলাইন সংলগ্ন পলওয়েল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের এ-ই উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পালন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান,( এমপি)।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে দীপেন দেওয়ান বলেন রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।​
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ দায়িত্বশীলগণ।​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
​বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং পুলিশ সদস্যরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী)

হাতিয়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন ফারহান আজিম

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:৫৩ এএম
হাতিয়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন ফারহান আজিম

বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম। এ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম বলেন, “হাতিয়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এখন আরও গভীর ও শক্ত হয়েছে। আমি সবসময় এই মাটি ও মানুষের পাশে থাকতে চাই।” তিনি হাতিয়ার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি আরও বলেন, হাতিয়া বিএনপিকে পুনরায় সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তর করতে কাজ করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ফারহান আজিম উল্লেখ করেন, তার পিতা গণমানুষের নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম দীর্ঘদিন ধরে হাতিয়ার উন্নয়নে কাজ করে আসছেন এবং হাতিয়ার মাটিতেই জীবনের শেষ সময় কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় তিনিও হাতিয়ার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

ইফতার মাহফিলে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হাতিয়ার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানান।

error: Content is protected !!